UGC NET Feb 2023 Slot:1 : answer key


১) ‘পঞ্চভূত’ গ্রন্থের ‘নরনারী’ প্রবন্ধে কয়েকটি উপন্যাসের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন সমীর,যেগুলিকে মানসপ্রধান বলে উল্লেখ করেছিলেন ক্ষিতি। নীচে উল্লেখিত উপন্যাসগুলির মধ্যে যেটির কথা সমীর উল্লেখ করেননি সেটি হল:
1. কৃষ্ণকান্তের উইল
2. বিষবৃক্ষ
3. চন্দ্রশেখর
4. কপালকুন্ডলা
★সঠিক উত্তর – 3

২) ‘অচলায়তন’ নাটকে নীচের গানগুলির মধ্যে পঞ্চক যে গানটি দর্ভকপল্লীতে গেয়েছিল, সেটি হল:

1. এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে (৪র্থ)
2. উতলধারা বাদল ঝরে
3. ওরে ওরে ওরে, আমার মন মেতেছে
4. ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে
★সঠিক উত্তর – 1

৩) ‘চিত্রা’ কাব্যগ্রন্থে যে কবিতায় মদন ‘সহাস্য কটাক্ষ করে ‘মোহিনীসুন্দরী তরুণীর স্নানলীলা’ নিরীক্ষণ করছিলেন সেই কবিতার নাম হল:
1. প্রস্তরমূর্তি
2. বিজয়িনী
3. প্রেমের অভিষেক
4. দুরাকাংক্ষা
★সঠিক উত্তর – 2

৪) পল্লীপ্রকৃতি’ গ্রন্থের যে প্রবন্ধটি ধরণীর ‘ক্ষতবেদনা নিবারণের জন্য’ বৃক্ষরোপণের কথা বলা হয়েছে, সেটি হল:
1. পল্লীর উন্নতি
2. শ্রীনিকেতন
3. অরণ্যদেবতা
4. পল্লীপ্রকৃতি
★সঠিক উত্তর – 3

৫)“ধর্মত’! ‘ধর্মত’! আর শুনতে চাই না। ‘ধর্মত’।”
     বুদ্ধদেব বসুর ‘প্রথম পার্থ’ নাটকে কর্ণের এই সংলাপ যাঁর উদ্দেশ্যে উক্ত, তিনি হলেন:
  1. কুন্তী
  2. দ্বিতীয় বৃদ্ধ
  3. প্রথম বৃদ্ধ
  4. দ্রৌপদী
  ★সঠিক উত্তর – 1

৬) দ্বিজেন্দ্রলাল রায়ের ‘সাজাহান’ নাটকের দ্বিতীয় অঙ্কের মোট দৃশ্য সংখ্যা হল:
1. চার
2. পাঁচ
3. ছয়
4. সাত
★সঠিক উত্তর – 2 (৭ + ৫ + ৬ + ৭ + ৬)

৭) ‘মানবস্বভাবের কোনো মন্দেই তার চোখের পাতা যেমন পড়ে না, তেমনি ভালোর অসম্ভব আদর্শকেও নিতান্ত সহজে সে চালিয়ে দেয়।’
‘রামায়ণ’ প্রবন্ধের এই বাক্যটিতে বুদ্ধদেব বসু ‘সে’ বলতে যা বোঝাতে চেয়েছেন তা হল:
1. বাল্মীকির রামায়ণ
2. কৃত্তিবাসের রামায়ণ
3. কালীপ্রসন্ন সিংহের মহাভারত
4. সাধারণভাবে মহাকাব্য
★সঠিক উত্তর – 2

৮) “জ্ঞান মানে কি না, বছর মধ্যে এক দেখা।… যে সমন্ধে এই ঐক্য মানুষ পায়, সেই সমন্ধটাকে ‘নিয়ম’ বলে; এরই নাম প্রাকৃতিক নিয়ম।”
উদ্ধৃত অংশটি পাঠ্য যে–প্রবন্ধ বা প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তা হল:
1. সৌন্দর্য্য –তত্ত্ব
2. নিয়মে রাজত্ব
3. পরিণামবাদ, প্রাচ্য ও পাশ্চাত্য
4. দৃষ্টি ও সৃষ্টি, বাগেশ্বরী শিল্প প্রবন্ধালী
★সঠিক উত্তর – 3

৯)  ঠাকুর বাড়ির বাইরের যে ব্যক্তি ‘তত্ত্ববোধিনী পত্রিকা’র সম্পাদনায় দায়িত্ব পালন করেছেন, তিনি হলেন
1. রামচন্দ্র বিদ্যাবাগীশ
2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
3. হেমচন্দ্র বিদ্যারত্ন
4. রাজনারায়ণ বসু
★সঠিক উত্তর – 3

১০) ‘তত্ত্বান্বেষী মনে স্বতন্ত্র প্রশ্ন জাগে, সৌন্দর্যের অবস্থিতি কোথায়, সে কি দৃশ্যবস্তুর ধর্ম, না দ্রষ্টার মনোগত প্রতিক্রিয়া মাত্র।’
উদ্ধৃত বাক্যটি যে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে তার লেখক হলেন :
1. অবনীন্দ্রনাথ ঠাকুর
2. আবু সয়ীদ আইয়ুব
3. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
4. হরপ্রসাদ শাস্ত্রী
★সঠিক উত্তর – 2

১১) ‘বাৎসল্য’—কে রস হিসেবে গ্রহণ করেছেন যে ধ্রুপদী ভারতীয় কাব্যতাত্ত্বিক, তিনি হলেন
1. বিশ্বনাথ কবিরাজ
2. রুদ্রট
3. শারদাতনয়
4. মন্মটভট্ট
★সঠিক উত্তর – 1

১২) সুধীন্দ্রনাথ দত্তের ‘সংবর্ত’ ব্যবহৃত ‘মাতরিশ্বা’ শব্দটির অর্থ হল:
1. বায়ু
2. জল
3. অগ্নি
4. মৃত্তিকা
★সঠিক উত্তর – 1

১৩)  “দেয়ালির আলো মেখে _____ গিয়েছে পুড়ে কাল সারারাত”
শক্তি চট্টোপাধ্যায় লিখিত এই কাব্যাংশে শূন্যস্থানে যে শব্দটি বসবে তা হল:
1. হৃদয়
2. পৃথিবী
3. বাতাস
4. নক্ষত্র
★সঠিক উত্তর – 4

১৪) বিষ্ণু দে–র ‘জল দাও’ কবিতায় যে নদীর নাম উল্লেখিত হয়নি, তা হল
1. রূপনারায়ণ
2. দামোদর
3. অজয়
4. কাঁসাই
★সঠিক উত্তর – 3

১৫) “যা দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা” শ্লোকটি দিয়ে শেষ হচ্ছে ‘সাধের আসন’ কাব্যের যে সর্গ , তা হল:
1. প্রথম
2. তৃতীয়
3. চতুর্থ
4. ষষ্ঠ
★সঠিক উত্তর – 1

১৬)  নীচের যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কেবল অর্ধমাগধীতেই লক্ষ করা যায়, সেটি হল:
1. স্বরমধ্যবর্তী ‘ক্ষ’ > স্ক
2. স্বরমধ্যবর্তী ‘ক্ষ’> চ্ছ
3. স্বরমধ্যবর্তী অসংযুক্ত ক> ত
4. দৃ> তি
★সঠিক উত্তর –

১৭)‘ব্রাহ্মণ্য’ শব্দের বমহঞ্জো/বমহন্নো রূপান্তর নীচের যে সাহিত্যিক প্রাকৃতের অন্যতম বৈশিষ্ট্য, সেটি হল:
1. মহারাষ্ট্রী
2. শৌরসেনী
3. মাগধী
4. পৈশাচী
★সঠিক উত্তর – 3

১৮) ‘একেই কি বলে সভ্যতা?’ নাটকের একটি সংলাপ হল: ‘চল ভাই, এখন সপর টেবিলে যাওয়া যাক।’ এখানে ‘সপর টেবিল’ বলতে যা বোঝানো হয়েছে:
1. ঘরের কেন্দ্রে অবস্থিত টেবিল
2. মার্বেল পাথরের নির্মিত টেবিল
3. রাত্রের খাবার জন্য আয়োজিত টেবিল
4. গোলাকৃতি টেবিল
★সঠিক উত্তর – 3

১৯) সাধারণীকরণের ইঙ্গিত ভরতাচার্যের নাট্য শাস্ত্রে পাওয়া গেলেও এর স্পষ্ট উল্লেখ প্রথম যিনি করেছিলেন তিনি হলেন
1. ভট্ট লোল্লোট
2. ভট্ট নায়ক
3. অভিনবগুপ্ত
4. বিশ্বনাথ কবিরাজ
★সঠিক উত্তর – 2

২০) হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যার পুঁথিতে গানের ক্রমিক সংখ্যা উল্লেখিত  হয়েছে
1. গানের শীর্ষে
2. গানের শেষে
3. গানের শুরুতে রাগ নাম ও কবির নামের উল্লেখের অব্যবহিত পরে
4. প্রতিটি গানের টীকার শেষে
★সঠিক উত্তর – 4

২১) দস্যু কেনারামের পালা’–য় হালুয়ার সাত ডাকাত পুত্রের ডাকাতির এলাকা ছিল:

1. বাকুলিয়া গ্রাম থেকে দেবপুর গ্রাম
2. গারুয়া পাহাড় থেকে দক্ষিণ সাগর
3. গারুয়া পাহাড় থেকে জালিয়া হাওর
4. উজানি নগর থেকে দক্ষিণ সাগর
★সঠিক উত্তর – 2

২২) ‘বড় অবিচার রণে করিলেন দ্রোণ।
        শিশু উপরে ব্রহ্ম–অস্ত্রের ক্ষেপণ॥’
         কুরুক্ষেত্রের দ্বিতীয় দিনের যুদ্ধে এখানে যাঁকে ‘শিশু’ বলে অভিহিত করা হয়েছে,তিনি হলেন:
         1. শঙ্খ
         2. উত্তর
         3. শ্বেত
         4. অভিমন্যু
         ★সঠিক উত্তর – 1

২৩)“ চারিজনে আজ্ঞা দিল নৃত্য করিবারে”
         ‘শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত’ কাব্য অনুসারে যে চারজনকে চৈতন্যদেব জগন্নাথের রথের সামনে নৃত্য করতে আজ্ঞা দিয়েছেন, তাঁরা হলেন:
         1. নিত্যানন্দ, অচ্যুতানন্দ, অদ্বৈত ও হরিদাস
         2. নিত্যানন্দ, অদ্বৈত, গঙ্গাদাস ও হরিদাস
         3. নিত্যানন্দ, অদ্বৈত, হরিদাস ও বক্রেশ্বর
         4. নিত্যানন্দ, শ্রীবাস, গঙ্গাদাস ও বক্রেশ্বর
         ★সঠিক উত্তর – নিত‍্যানন্দ, শ্রীনিবাস, অদ্বৈত ও বক্রেশ্বর পন্ডিত

২৪) নীচের শব্দগুলির মধ্যে যে–শব্দটি ফারসি নয়, সেটি হল:
1. সিন্দুক
2. চাঁদা
3. মোহর
4. কামিজ
★সঠিক উত্তর – 4

২৫) নীচের যে চরণে পয়ারের শোষণশক্তি বর্তমান, সেটি হল:
1. পূর্ণিমা চন্দ্রের জ্যোৎস্না ধারায়
2. খুব কাছে বসে আছে হিতব্রতী অসুস্থ বিড়াল
3. ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা
4. একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে নব ভুবনে
★ সঠিক উত্তর – 1

২৬) ‘মত্তরোষে বীরভদ্র ছুটল ঊর্ধ্বশ্বাসে’ পঙক্তিটির ছন্দ এবং মাত্রা–সংখ্যা হল:
1. কলাবৃত্ত, ৫+৫+৫+৩
2. দলবৃত্ত, ৪+৪+৪+২
3. মিশ্রবৃত্ত, ৪+৪+৪+২
4. প্রত্ন কলাবৃত্ত, ৫+৫+৬+২
★সঠিক উত্তর – 3

২৭) ‘সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকের প্রথম দৃশ্যের সূচনায় জীবনলাল–পরিহিত পোষাকের রং ছিল:
1. লাল
2. লাল ও কালো
3. সাদা
4. বহুবর্নের
★সঠিক উত্তর – 4

২৮) “লজ্জায় দুঃখে আমার মরে যেতে ইচ্ছে করছে।”
‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসে এ–কথা যে বলেছিল, সে হল:
1. কুসুম
2. মতি
3. বিন্দু
4. জয়া
★সঠিক উত্তর – 4

২৯) মালিনী কালিদাসের মেঘদূত শ্রবনান্তে ‘প্রীতা হইয়া, পরদিন _____________ নামে বিচিত্রা মালা গাঁথিয়া আনিয়া কবি শিরে পরাইয়া গেল।’
‘বিষবৃক্ষ’ উপন্যাস অনুসরণে শূন্যস্থানে যে শব্দটি বসবে, সেটি হল:
1. মনোমোহিনী
2. মদনমোহিনী
3. রতিরঞ্জিনী
4. কামমোহিনী
★সঠিক উত্তর – 2

৩০) “কৃষ্ণপক্ষের ত্রয়োদশী–রাত্রির চাঁদ।______ দণ্ড পার হয়ে গেছে।”
‘রাধা’ উপন্যাস অবলম্বনে শূন্যস্থানে যে শব্দটি বসবে, সেটি হল:
1. চব্বিশ
2. পঁচিশ
3. ছাব্বিশ
4. আঠাশ
★ সঠিক উত্তর

৩১) ‘পথের পাঁচালী’ উপন্যাস অনুসরণে ইন্দির ঠাকরুনের জামাই চন্দ্র মজুমদারের যেখানে বাড়ি, সেই জায়গাটি হল:
1. হলুদবেড়ে
2. ভাণ্ডারহাটি
3. দক্ষিণ শ্রীপুর
4. চুয়াডাঙ্গা
★সঠিক উত্তর -2

৩২) ‘অশ্রু নয়, অভ্রু যে কঠিন’
উদ্ধৃত অংশটিতে যে অর্থালংকার আছে, সেটি হল
1. অপহ্নুতি
2. প্রতীয়মানোৎপ্রেক্ষা
3. নিশ্চয়
4. বিরোধাভাস
★সঠিক উত্তর – 1

৩৩) ‘মুহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা
      বাজায় বৈশাখী–সন্ধ্যা–ঝঞ্ঝার দামামা।’
      উদ্ধৃত ক্যাবাংশে যে অলংকার আছে, তা হল:
      1. রূপক
      2. সমাসোক্তি
      3. অতিশয়োক্তি
      4. প্রতীয়মানোৎপ্রেক্ষা
      ★সঠিক উত্তর – 3

৩৪) ‘অদ্ভুত নাটকীয় শিল্পী–কল্পিত ভঙ্গি দুজনার’
‘মতিলাল পাদরী’ গল্পের এই বর্ণনায় যে ‘দুজনার’ কথা বলা হয়েছে, তাঁরা হলেন :
1. মতিলাল পাদরী ও বীণা
2. মতিলাল পাদরী ও ফুলল
3. ভুলুয়া ও ফুলল
4. মতিলাল পাদরী ও বদন
★সঠিক উত্তর – 2

৩৫)‘স্বীকারোক্তি’ গল্পে অন্নদাশঙ্কর রায়ের যে লেখাটির উল্লেখ আছে তার নাম:
1. ‘পুতুল নিয়ে খেলা’
2. ‘ অসমাপিকা’
3. ‘যার দেশ নিয়ে খেলা’
4. ‘আগুন নিয়ে খেলা’
★সঠিক উত্তর – 4

৩৬)‘দিন দুপুরে সূর্যের সামনে মিটমিট লন্ঠনের মতো…’
‘ঘনাদা যে গল্প শুনে উপস্থিত শ্রোতাদের এই অবস্থা হয়েছিল, সেটি ছিল:
1. অ্যান্ডিজ পাহাড়ের ওপর পথ হারানোর গল্প
2. মশা মারার গল্প
3. টাইড্যাল ওয়েভ এর গল্প
4. বোরোরো জাতের রেড ইন্ডিয়ান গাইডের গল্প
★সঠিক উত্তর – 3

৩৭)‘মখমলের মতন পুরু নরম সবুজ শ্যাওলার একটা আস্তরণ সবগুলো ইঁটকে যেন জমিয়ে এক করে দিয়েছে’ যে গল্পে এই বর্ণনা আছে, সেটি হল
1. গিরগিটি
2. ইঁদুর
3. শহীদের মা
4. কানাকড়ি
★সঠিক উত্তর – 1

৩৮)  ‘নিশীথে’ গল্পটিতে দক্ষিণাচরণবাবু তাঁর কাহিনীটি বিবৃত করেছিলেন মোট যে–কটি ভাগে , সেই সংখ্যাটি হল:
1. দুটি
2. তিনটি
3. চারটি
4. পাঁচটি
★সঠিক উত্তর – 3

৩৯) অ্যারিস্টটলের ‘পোয়েটিক্স’ অনুসারে ‘এক্সোদ’ হল:
1. ট্রাজেডির সেই অংশ যার পর কোনো কোরাসের গান থাকে না।
2. কোরাসের প্রথম ভাগ
3. দুটি সম্পূর্ন কোরাস গানের মধ্যবর্তী অংশ
4. অভিনেতাদের গান
★সঠিক উত্তর – 1

৪০) অ্যারিস্টটলের ‘পোয়েটিকস’ –এর দ্বিতীয় পরিচ্ছেদে উল্লেখিত ‘পোলুগনোতুস’ ছিলেন:
1. ব্যঙ্গকাব্য রচয়িতা
2. প্রথম প্যারডি রচয়িতা
3. একজন চিত্রকর
4. একজন বিজ্ঞানী
★সঠিক উত্তর – 3

৪১) ‘বৈষ্ণব পদাবলী’ অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. ‘ঘরে পরে কি না বলে কবির হাম কি/ কে না করয়ে প্রেম আমি কলঙ্কী॥’ এই পদ্যাংশের রচয়িতা জ্ঞানদাস।
B. ‘মাধব, অব তুঁহু শঙ্কর দেবা’ — মাধবকে ‘শঙ্কর ’ বলেছেন গোবিন্দদাসের খণ্ডিতা রাধিকা।
C. ‘সে রূপ–সাগরে নয়ান ডুবিল সে গুণে বান্ধাল হিয়া।/ সে সব চরিতে ডুবিল মন আনিব কি আর দিয়া॥’ এই পদ্যাংশে কবি হলেন চণ্ডীদাস।
D. ‘সখি হে কি ভেল এ বর নারি।/ করহুঁ কপোল থকিত বহু ঝামারি জনু ধন–হারি জুয়ারি॥’ –পদ্যাংশে রচয়িতা বলরাম দাস।
E. ‘ তুয়া গুণ গণাইতে নিন্দ না হই।/ অবনত–আননে ধনি কত রোই॥’ বিদ্যাপতির এই পদ বিরহের অন্তর্গত।
যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ –
1. কেবল A, B এবং C
2. কেবল A, C এবং D
3. কেবল C, D এবং E
4. কেবল B, D এবং E
★সঠিক উত্তর – 3

৪২) ষত্ববিধি ও ণত্ববিধি অনুসারে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ শব্দ দেওয়া হল:
A. হে পূষণ!
B. কল্যাণীয়াষু
C. দুর্নাম
D. কল্যাণীয়েষু
E. অপরাহ্ন
যে বিকল্পটিতে সবকটি বানান শুদ্ধ –
1. কেবল B, C এবং D
2. কেবল B, C এবং E
3. কেবল A, C এবং D
4. কেবল B, D এবং E
★সঠিক উত্তর – 3

৪৩) নীচে ‘জীবনস্মৃতি’ গ্রন্থ থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. দেবেন্দ্রনাথের সঙ্গে একবার এক পাঞ্জাবি চাকর এসেছিল যার নাম লেনু।
B. বিহারীলাল চক্রবর্তীর ‘সারদামঙ্গল’ প্রসঙ্গে রবীন্দ্রনাথ মন্তব্য করেছিলেন, ‘যেন একটা রূপকের অপরূপ রাজপ্রসাদ’।
C. য়ুরোপীয় ভাষায় যাকে অপেরা বলে, ‘বাল্মীকিপ্রতিভা’ –কে রবীন্দ্রনাথ সেই গোত্রের রচনা বলে স্বীকার করেননি।
D.  রবীন্দ্রনাথের ‘ভগ্নহৃদয়’ গ্রন্থটির পড়ে প্রিয়নাথ সেন হতাশ হয়েছিলেন।
E. শ্রীযুক্ত সারদাচরণ মিত্র ও অক্ষয় চৌধুরী মহাশয়ের ‘প্রাচীনকাব্যসংগ্রহ’ রবীন্দ্রনাথের কাছে লোভের সামগ্রী ছিল।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল A, C এবং D
2. কেবল A, B এবং E
3. কেবল B, D এবং E
4. কেবল B, C এবং D
★সঠিক উত্তর – 1

৪৪) প্রাগাধুনিক বাংলা সাহিত্য থেকে নীচে কয়েকটি শুদ্ধ– অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. যখন ব্রহ্মাণ্ড না ছিল হে মা, মুণ্ডমালা কথায় পেলি’ — এই জিজ্ঞাসা শাক্তকবি কমলাকান্ত ভট্টাচার্যের।
B. ‘সুগোল সুঠাম অঙ্গ পাকা সবরিকলা’— ‘দস্যু কেনারেমের পালা’–য় যাঁর সম্পর্কে কবির এই উক্তি, তিনি হলেন দেবী মনসা।
C. ‘রায় কহে আমি শূদ্র বিষয়ী অধম’— ‘শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত’ কাব্যে এই ‘রায়’ হলেন রায় রামানন্দ।
D. হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যার পুঁথিতে প্রতিটি গানের বিন্যাসসজ্জা একই রকম।
E. কাশীদাসী মহাভারতের আদিপর্বে অর্জুনের সঙ্গে বিবাহ আপত্তি করেছিলেন বলরাম।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল A, B এবং C
2. কেবল B, C এবং D
3. কেবল A, B এবং E
4. কেবল B, D এবং E
★সঠিক উত্তর – 3

৪৫) পাঠ্য গল্প অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. ‘গিরগিটি’ গল্পে যা দেখে মায়া মনে মনে বলেছিল ‘অমেঘের পর রৌদ্রের মতন’ তা হল ‘ফুটফুটে জ্যোৎস্না’।
B. ‘বিবাহের বিজ্ঞাপন’ গল্পে রাম আওতার কোর্টশিপের প্রণালী অবগত হওয়ার জন্য বেশ কিছু ইংরেজি উপন্যাস পড়েছিল।
C. ‘দ্রৌপদী’ গল্পে ‘মা–হো’ শব্দের অর্থোদ্ধার করেছিল ক্যাম্পের জলবাহী সাঁওতাল চমরু।
D. ‘গরম ভাত অথবা নিছক ভূতের গল্প’ এ ভুত ধরার দলের দ্বিতীয়বার গান গাওয়ার কথা ছিল মালো পাড়ার বটগাছের নীচে।
E. ‘উলট–পুরাণ’ গল্পে ফ্লকির জিভের আড় ভাঙানোর জন্য জোছনার পরামর্শ ছিল মুখে সুপুরি রাখার।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল A, D এবং E
2. কেবল B, C এবং D
3. কেবল C, D এবং E
4. কেবল A, C এবং D
★সঠিক উত্তর – 2

৪৬) বাংলা অলংকার প্রসঙ্গে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. ‘আমাদের জীবনের নদী—/ মৃত্যুর সমুদ্রের মিশিয়াছে’, এটি একটি সমাসোক্তি অলংকারের উদাহরণ।
B. উপমানকে অস্বীকার করে উপমেয়ের প্রতিষ্ঠা করা হলে অপহ্নুতি অলংকার হয়।
C. ‘অপ্রস্তুত–প্রশংসা’ একটি গূঢ়ার্থপ্রতীতিমূলক অলংকার।
D. কারণ থেকে ইচ্ছানুরূপ ফলের পরিবর্তে অবাঞ্ছিত ফল লাভ হলে তাকে ‘বিষম’ অলংকার বলা যাবে।
E. ‘তুমি যেন দেবীর মতন’, এটি একটি উপমা অলংকারের উদাহরণ।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল B, C এবং D
2. কেবল A, C এবং E
3. কেবল C, D এবং E
4. কেবল A, B এবং D
★সঠিক উত্তর – 3

৪৭) বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটক থেকে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. শরবিন্দুর বয়স পঁয়তাল্লিশের কাছাকাছি।
B. শরবিন্দুর ফ্ল্যাট কলকাতার ভবানীপুরে।
C. শরবিন্দুর যে প্রবন্ধটি সবে লিখতে আরম্ভ করেছিল তার শিরোনাম ‘নাট্য সাহিত্যে আধুনিকতা’।
D. শরবিন্দুর তেরো বছর ধরে ‘লেকচারার’ পদে চাকরিরত।
E. শরবিন্দুর পদবি ‘বসু’।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল B, D এবং E
2. কেবল A, C এবং D
3. কেবল B, C এবং D
4. কেবল A, B এবং E
★সঠিক উত্তর – 3

৪৮) ‘ঢোঁড়াই চরিত মানস’ উপন্যাস অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. তাৎমাদের পুরুত মিসিরজি,গত দুবছর থেকে প্রতি রবিবারে গোঁসাইথানে রামায়ণ পড়ে শোনাতে  আসেন।
B. তাৎমাটুলির তাৎমাদের মধ্যে মহতোই প্রথম বিয়ে করেছিল নিজের গাঁয়ের বাইরে ডগরাহাতে, জিরানিয়া থেকে দশ মাইল দূরে।
C. ডাকঘরের মুন্সীজি চিঠি লিখতে নেয়, এক পয়সা, আর মিসিরিজি বিনা পারিশ্রমিকে চিঠি লিখে দিলেন ঢোঁড়াইদের।
D. একখানা দা কিনতে হলে অনিরুদ্ধ মোক্তারের কাছ থেকে দু’টাকা ধার করতে হয়, রবিবার দু’আনা করে সুদ দেবে এই কড়াবে।
E.  ‘মেয়েটা বড় ঢঙ্গিলা’— রামিয়া সমন্ধে এই কথা বলেছিল গুঁন্দরের মা।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল B, C এবং D
2. কেবল C, B এবং E
3. কেবল A, B এবং D
4. কেবল A, D এবং E
★সঠিক উত্তর – 2

৪৯) ‘তুঙ্গভদ্রার তীরে’ উপন্যাস অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. পান–সুপারি রাস্তা দৈর্ঘ্যে দ্বাদশ শত হস্ত,প্রস্থে ষাট হস্ত।
B. দেবরায়ের রাজসভায় ইরান দেশের রাজদূত উপস্থিত ছিলেন তার নাম আবদর রজ্জাক।
C. পম্পাপতির মন্দিরের পূর্বে তুঙ্গভদ্রা, দক্ষিণে ও বামে পম্পা সরোবর ও হেমকূট পর্বত।
D. মন্দিরে যিনি মঞ্জীরা বাজাচ্ছিলেন, তিনি জয়মঙ্গল গান ধরলেন।
E. পুরনো মোড়ল তিরানব্বই বছর বয়সে মারা যাওয়ায় গুহাটি খালি ছিল।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল A, B এবং C
2. কেবল B, D এবং E
3. কেবল A, C এবং D
4. কেবল A, C এবং E
★সঠিক উত্তর – 2

৫০) ‘হুতোম প্যাঁচার নকশা’ অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. হুতোমের জ্ঞাতিরা দুর্যোধনের বাবা— তাদের মেয়েরা কৈকেয়ী ও শূর্পণখা হতেও সরেস।
B. কথকতা পেশাটা ভাল—… পূর্বে গদাধর বাচস্পতি, রামধন তর্করত্ন ও হলধর শিরোমণি প্রভৃতি প্রধান প্রধান কথক ছিলেন।
C. আজকাল শহরের ইংরাজি কেতার বাবুরা দুটি দল ‘ফিরিঙ্গির জঘন্য প্রতিরূপ’। দ্বিতীয় ‘উঁচুকেতা সাহেবের গোবরের বষ্ট’।
D. আমমোক্তার কানাইধন দত্তজা জাল সাক্ষী দেওয়ার অপরাধে চোদ্দ বছরের জন্য ট্রান্সপোর্ট হলেন।
E. টেকচাঁদ ঠাকুরের ঠকচাচাও বঙ্কবেহারিবাবুর কাছ থেকে পরামর্শ নিতেন।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল A, D এবং E
2. কেবল B, C এবং E
3. কেবল A, B এবং D
4. কেবল B, C এবং D
★সঠিক উত্তর – 1

৫১)  অমিয় চক্রবর্তীর কবিতা অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. ‘বাড়ি ফিরেছি।’ এই পংক্তি দিয়ে শুরু হচ্ছে ‘ঘর’ কবিতাটি।
B. ‘বনশ্রী’ শব্দের সঙ্গে ‘মনশ্রী’ শব্দের অন্ত্যমিল পাওয়া যাবে ‘বড়োবাবুর কাছে নিবেদন’ কবিতায়।
C. ‘চেতন স্যাকরা’ কবিতাটি ‘খসড়া ’ কাব্যগ্রন্থের অন্তর্গত। (একমুঠো)
D. ‘সংগতি’ কবিতাটি ‘পারাপার’ কাব্যগ্রন্থের অন্তর্গত। (বিনিময়)
E. ‘খাও ভেজাল ঘিয়ের জিলিপি’, এটি ‘চেতন স্যাকরা’ কবিতার একটি পঙক্তি।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল A, B এবং D
2. কেবল B, C এবং D
3. কেবল C, D এবং E
4. কেবল A, B এবং E
★সঠিক উত্তর – 4

৫২) ‘সাধের আসন’ কাব্যে অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. ‘সাধের আসন’ কাব্যগ্রন্থে চতুর্থ সর্গের শিরোনাম ‘নন্দন–কানন’।
B. ‘মধুর, মধুর, আহা, কে ললিত গায় রে!’, ‘সাধের আসন’ কাব্যগ্রন্থের তৃতীয় সর্গের প্রথম পঙক্তি।
C. ‘সাধের আসন’ কাব্যগ্রন্থের দশম সর্গের শিরোনাম ‘পতিব্রতা’।
D. ‘সাধের আসন’ কাব্যগ্রন্থের অষ্টম সর্গের শিরোনাম ‘আসনদাত্রী দেবী’।
E. ‘সাধের আসন’ কাব্যগ্রন্থের প্রথম সর্গের সূচনায় ‘রাগিণী ললিত’–এর উল্লেখ আছে।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল A, B এবং C
2. কেবল A, C এবং D
3. কেবল B, C এবং E
4. কেবল B, D এবং E
★সঠিক উত্তর – 1

৫৩) আবু সয়ীদ আইয়ুবের ‘অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা’ প্রবন্ধ অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. বোদলেয়রকে বলা হয় প্রথম কাউন্টার–ক্লাসিক এবং কাব্যে আধুনিকতার পথিকৃৎ।
B. পোল ভালেরির মতে বোদলয়ের ফরাসি সাহিত্যের উপর সবচেয়ে প্রভাবশালী কবি, তাঁর কবিতা আধুনিকতার প্রতিভূ
C. বোদলয়ের সম্পর্কে র‍্যাঁবোর ধারণা ছিল, ‘তিনি (বোদলেয়র) প্রথম দ্রষ্টা, কবিদের রাজা, সত্য দেবতা।’
D. এলিয়ট বোদলয়েরকে ‘সিম্বল অব মর্বিডিটি’ আখ্যা দিয়েছেন।
E. শার্ল মোরঁ বলেছেন, বোদলেয়র গদ্যে পদ্যে বুঝিয়ে দিয়ে গেছেন যে কবিকর্ম হচ্ছে যে–কোনো–কিছু থেকে একেবারে কিছু–না–এর দিকে ডানা মেলে উড়ে চলে যাওয়ার কৌশলবিশেষ।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল A, B এবং C
2. কেবল B, C এবং D
3. কেবল C, D এবং E
4. কেবল A, B এবং D
★সঠিক উত্তর – 2

৫৪) ‘প্রবাসী’ পত্রিকা সম্পর্কে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. ‘একালের অতি উচ্চদরের মাসিক পত্রিকার বার আনাও পড়িয়া উঠিতে পারি না, প্রবাসীর ষোল আনাই পড়িয়াছি ও পড়িয়া তৃপ্তি লাভ করিয়াছি।’— মন্তব্যটি করেছেন নিখিলনাথ রায়।
B. ‘বাংলায় ও প্রবাসের ঘরে ঘরে এই নতুন জাগরণের বাণী লইয়া পরমাত্মীয়ের মতো স্থান করিয়া লইতে তাহার বেশি দিন লাগে নাই।’— ‘প্রবাসী’ সম্পর্কে এই মন্তব্য খোদ রামানন্দ চট্টোপাধ্যায়।
C. ‘শ্রীযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায় এই সুদৃশ্য পত্রের সম্পাদক পদ গ্রহণ করিয়াছিলেন। আমরা নবীন পত্রটিকে সাদরে অভ্যর্থনা করিয়া লইতেছি।’—  ‘প্রবাসী’ সম্পর্কে এই মন্তব্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর।
D. ‘প্রবাসী বাঙ্গালীদের কাছে“প্রবাসী” যেন গৃহপঞ্জিকার মত অবশ্য প্রয়োজনীয় হয়ে উঠল—অবশ্য পাঠ্য তো বটেই।’ — মন্তব্যটি জ্যোতির্ময়ী দেবীর।
E. ‘প্রবাসীজাতীয় পত্রিকা দেশের একটা প্রয়োজন সিদ্ধ করেছে। জনসাধারণের চিত্তকে সাহিত্যের নানা উপকরণ দিয়ে তৃপ্ত করা এর ব্রত।’ — ‘প্রবাসী’ সম্পর্কে মন্তব্য রবীন্দ্রনাথের।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল A, D এবং E
2. কেবল B, C এবং D
3. কেবল D এবং E
4. কেবল A এবং C
★ সঠিক উত্তর

৫৫) পাঠ্য গল্প অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. সৈয়দ মুস্তাফা সিরাজের গল্পে বাদশার মনে একটা বাড়তি মেয়েমানুষ আকাঙ্ক্ষা জেগেছিল তুখোড় বর্ষার রাত্রে।
B. ‘মনে হচ্ছিল তার কোনো পুরনো প্রদাহ সে আজ অত্যন্ত ব্যথার সঙ্গে আবার অনুভব করেছে’— ‘জননী’ গল্পের কথক এই মন্তব্যটি করেছেন তাঁর বড়দার সম্পর্কে।
C. ‘স্থপতির সে স্পেকুলেশন ব্যর্থ হয়েছে’— ‘দ্বিজ’ গল্পে এই ‘স্পেকুলেশন’টি ছিল বস্তির ঘর পিছু একটি করে ফোকরকে জানলা হিসেবে ব্যবহার করার।
D. ‘পেশাবদল’ গল্পে কথকের বড়কাকা কম্বু গ্রামের মোড়লের শ্বশুরবাড়ির থেকে পাওয়া আশীর্বাদী ঘড়া উদ্ধার করে দিয়েছিলেন।
E. ‘বাজার খারাপ। বারবার মার খেয়ে এ–ব্যবসা থেকে পিছিয়ে যাচ্ছে সবাই।’— ‘কানাকড়ি’ গল্পে এখানে সিনেমা বানানোর ব্যবসার কথা বলা হয়েছে।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল A, B এবং E
2. কেবল C, D এবং E
3. কেবল B, C এবং E
4. কেবল A, B এবং D
★সঠিক উত্তর – 1

৫৬) ‘ঘরে বাইরে’ উপন্যাস থেকে নীচে কয়েকটি অংশ উদ্ধৃত করা হল:
A. ‘আমি লোভী— আমি আমার সেই মানসী তিলোত্তমাকে মনে মনে ভোগ করতে চেয়েছিলুম…’
B. ‘লুকোচুরি করতে আমি চাই নে কেননা তাতে কাপুরুষতা আছে।’ (১)
C. ‘আমি যা চাই, যা ভাবি, যা সিদ্ধান্ত করছি, আমি যে আগাগোড়া কেবল তাইই তা তো নয়। আমি যা ভালবাসি নে, যা ইচ্ছে করি নে, আমি যে তাও।’(৩)
D. ‘আমি লোভী? যা পেয়েছিলুম তার চেয়ে আকাঙ্ক্ষা ছিল আমার অনেক বেশি? না, আমি লোভী নই, আমি প্রেমিক।’
E. ‘নিজের আইডিয়া দিয়ে নিজেকে যে রঙে আঁকি সব জায়গায় সে রঙ তো পাকা হয়ে ধরে না।হঠাৎ দেখতে পাই সেই সামান্য মানুষটাকে।’ (৩)
যে বিকল্পটিতে সন্দীপ নিজের সম্পর্কে সবকটি বক্তব‍্য রেখেছে-
1. কেবল A, C এবং E
2. কেবল B, C এবং D
3. কেবল B, C এবং E
4. কেবল A, B এবং D
★সঠিক উত্তর – 3

৫৭)  ‘সাজাহান’ নাটক অনুসরণে নীচে কয়েকটি গানের প্রথম চরণ প্রদত্ত হল:
A. ‘সেথা গিয়াছেন তিনি সমরে, আনিতে জয়গৌরব জিনি।’
B. ‘তুমি বাঁধিয়া কি দিয়ে রেখেছ হৃদি এ’
C. ‘আমি সারা সকালটি বসে, বসে এই সাধের মালাটি গেঁথেছি।’
D. ‘আজি এসেছি–আজি এসেছি, এসেছি বধুঁ হে’
E. ‘ এ জীবনে পুরিল না সাধ ভালোবাসি।’
যে বিকল্পটিতে সবকটি গান পিয়ারা গেয়েছে –
1. কেবল A, D এবং E
2. কেবল A, C এবং D
3. কেবল B, C এবং E
4. কেবল B, C এবং D
★সঠিক উত্তর – 3

৫৮) বিজন ভট্টাচার্যের ‘নবান্ন’ নাটক অবলম্বনে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. ‘আমিনপুরের কলঙ্ক, আমিনপুরের কলঙ্ক তোরা সব, তাই পেছু হটছিস।’— এই সংলাপটি পঞ্চাননীর মুখে শোনা যায়।
B. ‘এই আর একদিন রাত্তিরে। রতনগঞ্জ থেকে সেদিন আমি ঘোড়ায় ফিরছিলাম।’ — এটি যুধিষ্ঠিরের সংলাপ।
C. ‘নাও, ও অভাব–অভিযোগ তো লেগেই আছে মাসের মধ্যে তিরিশ দিন সংসার।’— নাটকে সংলাপটা শোনা যায় নিরঞ্জনের মুখে।
D ‘ সে মল আমার মায়ের দেওয়া।’— বক্তা পঞ্চাননী।
E. ‘বেশ তো তাই হল, উপরোধও করনি।কিন্তু আচরণ করে শিক্ষে দিয়েছ।’—কথাটা কুঞ্জ বলেন প্রধানকে।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল A, B এবং C
2. কেবল B, C এবং D
3. কেবল C, D এবং E
4. কেবল A, D এবং E
★সঠিক উত্তর – 1

৫৯) রামমোহন রায়ের ‘সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্ত্তকের সম্বাদ: প্রথম প্রস্তাব’ অনুসরণ করে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ দেওয়া হল:
A. প্রবর্তক–পক্ষ তাঁদের যুক্তির সপক্ষে ব্যাস ও বিষ্ণু ঋষির বচনের সাক্ষ্য উপস্থাপন করেন।
B. নিবর্তক–পক্ষ যাজ্ঞবল্ক্য–স্মৃতিতে তাঁদের যুক্তির সপক্ষে উপস্থাপন করেন।
C. নিবর্তক–পক্ষ মনে করেন, অঙ্গিরাদির সহমরণ–বিষয়ক শাস্ত্রীয় যুক্তি মনু–প্রদত্ত ব্রহ্মচর্য–সাধন দ্বারা বিধবার মোক্ষসাধনের নিদানের সঙ্গে বাধ–সম্পর্কযুক্ত।
D. নিবর্তক–পক্ষ মনে করেন, সহমরণের সপক্ষে উপস্থাপিত শাস্ত্রীয় যুক্তিসমুহ প্রতারণামূলক।
E. ‘ শ্রুতি স্মৃতিতে সর্ব্বদা কহিতেছেন যে দয়া সকল ধর্মের মূল হয় এবং অতিথি সেবাদি পরম্পরা ব্যবহারের দ্বারা আমাদের দয়াবত্তা সর্ব্বত্র প্রকাশ আছে।’— এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে নিবর্তক–পক্ষ থেকে।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল A, B এবং C
2. কেবল B, C এবং D
3. কেবল C, D এবং E
4. কেবল A, D এবং E
★সঠিক উত্তর – 1

৬০)  বাংলা ছন্দ অবলম্বনে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. সাধারণ মিশ্রবৃত্তে মুক্তদল একমাত্রা এবং রুদ্ধদল একক শব্দে অথবা শব্দের শেষে দুই মাত্রা হয়।
B. মিশ্রবৃত্তে কখনো কখনো রুদ্ধ ও মুক্ত দুই দলেরই প্রসারণ ঘটে দু–মাত্রার মান পেতে পারে।
C. ঐতিহাসিকভাবে কলাবৃত্তের মতোই মিশ্রবৃত্তেরও প্রত্ন ও আধুনিক দুটি স্তর আছে।
D. সরল কলাবৃত্তে পর্বের প্রথম দলে প্রস্বরের একটি অনুভব জাগে।
E. কলাবৃত্ত ছন্দে রুদ্ধদল বেশি হলে লয় দ্রুত বলে মনে হতে পারে।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল A, B এবং E
2. কেবল A, C এবং D
3. কেবল B, C এবং D
4. কেবল B, C এবং E
★সঠিক উত্তর – 2

৬১) ‘উজ্জ্বলনীলমণি’ অবলম্বনে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. নায়কভেদ অনুযায়ী পূর্ণতম ও পূর্ণ নায়কদের পতি, উপপতি এবং লম্পটভেদে তিনভাগে বিভাজিত করা হয়েছে।
B. পরকীয়া নিত্যাপ্রিয়া নায়িকাদের মধ্যে রাধা ও চন্দ্রাবলী মুখ্যা।
C. পরকীয়া নায়িকাদের অন্তর্গত পরোঢ়া নায়িকাদের সর্বমোট সংখ্যা হল একশত আটষট্টি।
D. যৌথিকী নায়িকা মুনিচরী, শ্রুতিচরী এবং ব্রজচরী ভেদে তিনপ্রকার।
E. শ্রীকৃষ্ণের স্বকীয়া নায়িকাদের মধ্যে রুক্মিণী ঐশ্চর্যে শ্রেষ্ঠা।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল B, C এবং E
2. কেবল A, C এবং D
3. কেবল A, B এবং E
4. কেবল B, D এবং E
★সঠিক উত্তর – 4

৬২) সাহিত্যিক প্রাকৃতের বৈশিষ্ট্য অবলম্বনে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. দ্বিবচন লুপ্ত হল। দ্বিবচনের স্থানে বহুবচনের ব্যবহার হল।
B. কেবল আত্মনেপদীর ব্যবহার লক্ষ করা গেল। পরস্মৈপদী রূপান্তরিত হল।
C. সংস্কৃত মতুপ প্রত্যয় প্রাকৃতে হয়েছে ‘অন্ত’।
D. ন্য, জ্ঞ যুক্তব্যঞ্জনের ‘ঞ্ঞ’ রূপান্তর মাগধীর অন্যতম বৈশিষ্ট্য।
E. স্বরমধ্যবর্তী অসংযুক্ত ‘চ’–এর ‘ত’ রূপান্তর অর্ধমাগধীর অন্যতম বৈশিষ্ট্য।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল B, C এবং E
2. কেবল B, C এবং D
3. কেবল A, D এবং E
4. কেবল A, B এবং D
★ সঠিক উত্তর – 3

৬৩) ভারতীয় অলংকারশাস্ত্র অবলম্বনে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. কবি, নায়ক(আশ্রয়) এবং শ্রোতা— এই তিনের ভাব–তাদাত্ম্য হলে সাধারণীকরণ পূর্ণ হয়।
B. আলম্বনের সাধারণীকরণের অর্থ হচ্ছে, এরা নিজেদের গৌরব হতে বঞ্চিত হয়ে সাধারণের স্তরে নেমে আসে।
C. আলম্বনের সাধারণীকরণের অর্থ ব্যক্তিত্বের তিরোহিতি নয়— তা ব্যক্তি না থেকে জাতি হয়ে যায়।
D. সাধারণীকরণ কেবল বিভাবাদিরই হয়, স্থায়ীভাবের নয়।
E. প্রযোক্তার ভাব–শক্তির উপর ভাষার ভাবময় শক্তির নির্ভরশীলতাই সাধারণীকরণের মূল সহায়।
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল B, C এবং D
2. কেবল A, C এবং E
3. কেবল A, C এবং D
4. কেবল C, D এবং E
★সঠিক উত্তর – 2

৬৪) কৃত্তিবাসী রামায়ণের আদিকান্ড ও লঙ্কাকাণ্ড থেকে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. রাবণকে রাম–জন্মের সংবাদ দিয়েছিলেন নারদমুনি।
B. কুম্ভ ও নিকুম্ভ ছিলেন অহিরাবণের দুই পুত্র।
C. পূর্ণ চৈত্র মাসে পুনবর্সু নক্ষত্রে শ্রীরাম দণ্ডছত্র ধারণ করেছিলেন।
D. ঋষ্যমূক পর্বতে বিশল্যকরণী ও সুবর্ণকরণী ঔষুধ পাওয়া যায়।
E. ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র নীতিশাস্ত্রে ‘ধীর’ ছিলেন রাবণ পুত্র অতিকায়।
1. কেবল C, D এবং E
2. কেবল A, B এবং D
3. কেবল A, C এবং E
4. কেবল B, C এবং D
★সঠিক উত্তর – 1

৬৫) ‘টিনের তলোয়ার’ নাটকের ‘দুই’  সংখ্যক দৃশ্যে দেখা যায় বেঙ্গল অপেরার ঘরের ‘দেয়াল ঢাকা পড়ে গেছে নানান পোস্টারে’। যে–সমস্ত পোস্টারের কথা সেখানে বলা আছে, তার মধ্যে  থেকে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ নাম দেওয়া হল:
A. ভানুমতী চিত্তবিলাস
B. রামাভিষেক
C. শর্মিষ্ঠা
D. সধবার একাদশী
E. সুরেন্দ্র–বিনোদিনী
যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ –
1. কেবল A, B এবং C
2. কেবল A, C এবং D
3. কেবল B, C এবং E
4. কেবল A, D এবং E
★সঠিক উত্তর – 1

৬৬)  নীচে প্রথম তালিকায় কয়েকটি শব্দ এবং দ্বিতীয় তালিকায় সেগুলির উৎস নির্দেশ করা হল:
তালিকা১                      তালিকা২
A. ফিতা                     I. ফরাসি
B. এলিট                   II. ইংরেজি
C. ম্যাজেন্টা             III. পোর্তুগিজ
D. থিয়েটার              IV. ইতালীয়
1. A- III,     B-II,    C- IV,   D-I
2. A- IV,     B-III,    C-I,     D-II
3. A- III,     B-I,    C-IV,    D-II
4. A- II,    B- IV,    C-III,   D-I
★সঠিক উত্তর – 3

৬৭) প্রাগাধুনিক বাংলা সাহিত্য থেকে নীচে প্রথম তালিকায় কয়েকটি মন্তব্য ও দ্বিতীয় তালিকায় কাব্যনাম দেওয়া হল:
তালিকা১                                              তালিকা২
A. কে কারে মারিতে পারে কেবা  I.শাক্ত পদাবলী
তার অরি
B. নির্ববাণে কি আছে ফল         II.লোরচন্দ্রাণী
জলেতে মিশায়ে জল
C. জন্মিলে অবশ্য মৃত্যু নাহিক  III.কাশীদাস মহাভারত
এড়ান
D. মৃত্যু দ্বারে নারে কেহ দিবারে   IV.পদ্মাবতী
কপাট
1. A- IV,   B-III,    C-II,     D-I
2. A-III,    B-I,.     C-IV,    D-II
3. A-II,     B-III,    C-IV,    D-I
4. A-IV,    B-I,      C-II,     D-III
★সঠিক উত্তর – 2

৬৮) তালিকা ১                             তালিকা২
A. মহৎ রাত্রি                       I. মচকাফুলের পাপড়ি
B. নদীর জল                      II. ময়ূরের সবুজ নীল ডানা
C. প্রাণ                               III. লিবিয়ার জঙ্গল
D. চারিদিকে বন ও আকাশ IV. বিশুষ্ক তৃণ
1. A-IV,   B-III,    C-II,    D-I
2. A-IV,   B-II,     C-I,      D-III
3. A-III,   B-IV,   C-II,      D-I
4. A- III,   B-I,      C-IV,    D-II
★সঠিক উত্তর – 4

৬৯) ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাস অনুসরণে প্রথম তালিকায় কয়েকজন বক্তা এবং দ্বিতীয় তালিকায় তাদের উক্তি দেওয়া হল:
তালিকা১                           তালিকা২
A. মোক্ষদা   I. হাত দিয়ে তো আর ‘পশ্য’ করবার আইন
                     নেই।আমার কেবল গলাবাজির চাকরি।
B. পঞ্চুর মা  II. যা তোমাদের মতিগতি দেখছি, এ আর
                      গেরস্ত ঘরের যুগ্যি নয়।       
C. ক্ষ্যান্ত     III. ওই তো বিধাতার বিধান। একের পাপে
                    আরের দণ্ড।
D. চাটুয্যে গিন্নী  IV. ধম্ম–কম্ম আচার আচরণ হচ্ছে নদীর
                         বাঁধ, বাঁধ যদি একবার ভাঙে।
1. A-IV,    B-I,     C-II,      D-III
2. A-IV,    B-III,    C-II,     D-I
3. A-III,    B-IV,    C-I,      D-II
4. A-II,     B-IV,    C-I,     D-III
★সঠিক উত্তর – 4

৭০)    তালিকা১                      তালিকা২
A. বাদশা                               I. আষাঢ়
B. রস                                   II.শ্রাবণ
C. কুড়ানো  মেয়ে                   III.  কার্তিকের মাঝামাঝি
D. মতিলাল পাদরী                 IV. হেমন্ত
1. A- II,       B- III,    C- IV,      D-I
2. A- IV,      B-I,       C-II,        D-III
3. A- III,      B-IV,     C-I,         D-II
4. A-IV,       B-III,     C-II,       D-I
★সঠিক উত্তর – 4  

৭১)   ‘জনা’ নাটক থেকে প্রথম তালিকায় কয়েকটি সংলাপ এবং দ্বিতীয় তালিকায় কয়েকজন চরিত্রের নাম উল্লেখ করা হল:
    তালিকা১                                        তালিকা২
A. কিন্তু পূর্ণ  হয়েছে সময়,        I. শ্রীকৃষ্ণ
অনাদি দাসেরে পুন কৈলাস
আলয়ে    
B. রণ শুনি’ বিষন্ন হ’য়ো না          II. প্রবীর
বালা। ক্ষত্রিয়ের নিত্য বাধে
রণ; জয় পরাজয়–যুদ্ধে কিছু
নাহিক নিয়ম।
C. কে কোথায় ক্ষত্রিয়–রমণী       III. মহাদেব 
সন্তানে অঞ্চলে ঢাকি রাখে
D. যার প্রতি দেব রুষ্ট নয়,            IV. জনা
শুন ধনঞ্জয়,
ত্রিভুবনে নাহি সাধ্য বিনাশিতে
তারে।
1. A-I,      B- III,    C-II,     D-IV
2. A-IV,    B-III,     C-I       D-II
3. A-III,    B-IV,     C-II,     D-I
4. A-III,    B-II,      C-IV,    D-I
★সঠিক উত্তর – 3

৭২)  তালিকা১                      তালিকা২
A. কুতকৃট্টিম                  I. মোমের কৌটা
B. শিকথকরণ্ডক           II. গেলাপ
C. পতৎগ্রহ                    III. Inlaid
D. নিচোল                      IV. পিকদানি
1. A-III,    B-II,    C-IV,      D-I
2. A-IV,    B-III,    C-I,       D-II
3. A-III,    B-I,      C-IV,     D-II
4. A-II,     B-IV,    C-III,     D-I
★সঠিক উত্তর – 3

৭৩) নীচে কয়েকটি তালিকায় ‘মুক্তধারা’ নাটকের কয়েকটি গানের প্রথম চরণ এবং দ্বিতীয় তালিকায় গানগুলির মধ্যবর্তী চরণ প্রদত্ত হল:
তালিকা১                                         তালিকা২
A. বাজে রে বাজে ডমরু      I. দ্বারী মোদের চেনে না যে,
বাজে                                  বাধা দেয় পথের মাঝে….
B. আগুন, আমার ভাই        II. যে পথ দিয়ে আমার
                                           চলাচল / তোর প্রহরী তার
                                           খোঁজ পাবে কি বল
C. ভুলে যাই থেকে         III. প্রহর জাগে প্রহরী জাগে—  
থেকে                              তারায় তারায় কাঁপন লাগে।
D. তোর শিকল আমায়   IV. সেদিন আমার অঙ্গ তোমার
বিকল করবে না।            অঙ্গে ওই নাচনে নাচবে রঙ্গে…
1. A- III,    B-IV,    C-I,       D-II
2. A- IV,    B-II,     C- III,    D- I
3. A- II,     B- III,   C- I,      D- IV
4. A- I,      B- II,    C-IV,     D-III
★সঠিক উত্তর – 1

৭৪) তালিকা১                                        তালিকা২
A. সে এল না, এল তার মধুর মিলন।  I. বিষম
B. তাহার দুটি পালন–করা ভেড়া/      II. নিরঙ্গরুপক
চরে বেড়ায় মোদের বটমূলে,/ যদি
ভাঙে আমার খেতের বেড়া/ কোলের
‘পরে নিই তাহারে তুলে’
C. বসি কবিগণ/ সোনার উপমাসূত্রে   III. উপমা
বুনিছে বসন।
D. আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া/ IV. বিভাবনা
আকুল পাগল–পারা

1. A- IV,  B-I,   C-II,    D-III
2. A- I,   B- III,  C- IV,   D- II
3. A- II,  B- I,    C- IV,   D- III
4. A-IV,  B- III,  C- I,     D- II
★সঠিক উত্তর –  1

৭৫) তালিকা১                                 তালিকা২
A. এতদিনে সই/ নিচয়ে জানিলুঁ/     I. খণ্ডিতা
নিঠুর পুরুখ জাতি।
B. ক্ষম অপরাধ/ না করহ বাদ/        II. বাসকসজ্জা
দাসখত দেহ মোরে।
C. কান্দি কান্দি পিয়া গেল সজল    III. বিপ্রলদ্ধা
নয়নে।
D. মঙ্গল কলস পর/ দেই নব পল্লব/  IV. কলহান্তরিতা
রম্ভা শোভে তছু ঠাম।
1. A- IV,    B-I,    C- III,    D- II
2. A- III,    B-IV,   C-I,      D-II
3. A- I,      B- II,   C-IV,    D-III
4. A- III,    B- I,    C- IV,     D- II
★সঠিক উত্তর – 4

৭৬) উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংকেত ঠিক ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বের সূত্র নির্দেশ করা হল:
তালিকায়১                         তালিকা২
A. ভাপ                         I. ক্ষীণায়ন
B. পালক                      II. পীনায়ন
C. দিঘল                      III. সমাক্ষরলোপ
D. সাব্যস্ত                     IV. বর্ণ–বিপর্যয়
1. A- II, B- I, C- IV, D- III
2. A- II, B- III, C- I, D- IV
3. A- I, B- II, C-IV, D-III
4. A- IV, B- I, C- III, D- II
★সঠিক উত্তর

৭৭) তালিকা১                      তালিকা২
A. অন্নদার মোহিনী     I. রতনমুকুট দিলা নানা অলঙ্কার।
রূপ।                           অমূল্য কাঁচুলি শাড়ি উড়নি যে
                                   আর॥
B. অন্নপূর্না               II. চক্ষে যিনি মৃগ ভালে মৃগমদবিন্দু।
অধিষ্ঠান              মৃগ কোলে করিয়া কলঙ্কী হৈল ইন্দু॥
C. অন্নপূর্নামূর্তি        III. হৈমবতী হরপ্রিয় হেরম্ব  জননী
ধারণ                         হেমহীরাহারময়ী হিরণ্যবরণী॥   
D. অন্নপূর্না             IV. অলি পিয়ে মকরন্দ কমলিনীকোলে।
মাহাত্ম্য          সুখে দোলে মন্দ বায়ে জলের হিল্লোলে॥
1. A-II,      B-IV,     C- I,      D- III
2. A-III,     B-IV,     C-II,      D- I
3. A-IV,     B- I ,      C-II,      D-III
4. A-IV,     B- III,     C- I,     D- II
★ সঠিক উত্তর – 1
৭৮)  ‘চতুরঙ্গ’  উপন্যাস থেকে পাঁচটি অংশ নীচে উদ্ধৃত হল:
A. শচীশ চিরদিন সংযত, তার স্তব্ধতার মধ্যে তার হৃদয়ের গভীরতার পরিচয়।আজ মনে হইল, শচীশ নেশা করিয়াছে।
B. শচীশের খাওয়া নাই, শোওয়া নাই, কখন কোথায় থাকে হুঁশ নাই। শরীরটা প্রতিদিনই যেন  অতি–শান–দেওয়া ছুরির মতো সূক্ষ্ম হইয়া আসিতে লাগিল।
C. একদিন কোনো মতে ভাবিয়া পাই নাই, শচীশের মতো মানুষ কেমন করিয়া নাস্তিক হইতে পারে; আজ কিছুতে বুঝিতে পারিলাম না, লীলানন্দস্বামী তাহাকে কেমন করিয়া নাচাইয়া লইয়া বেড়ায়।
D. শচীশের বসিবার ঘরে চীনামাটির ফলকের উপর লীলানন্দস্বামীর ধ্যানমূর্তির একটি ফটোগ্রাফ ছিল। একদিন সে দেখিল তাহা ভাঙিয়া মেঝের উপর টুকরা টুকরা হইয়া পড়িয়া আছে।
E. শচীশ আজকাল কেমন–এক–রকম হইয়া গেছে। যে ঘুড়ির লখ ছিঁড়িয়া গেছে তারই মতো— এখনো হাওয়ায় ভাসিতেছে বটে, কিন্তু পাক খাইয়া পড়িল বলিয়া, আর দেরি নাই।
শুদ্ধ ক্রমের বিকল্পটি হল –
1. A, C , E, D, B
2. C, A, D, E, B
3. B, C, A, D, E
4. C, A,  D, B, E
★সঠিক উত্তর – 4

৭৯) নীচে ভরতাচার্য নির্দেশিত আটটি রসের কয়েকটি উল্লেখ করা হল:
A. বীভৎস
B. বীর
C. অদ্ভুত
D. রৌদ্র
E. ভয়ানক
শুদ্ধ ক্রমের বিকল্পটি হল –
1. B, D, A, E, C
2. C, E, A, D, B
3. B, C, A, E, D
4. D, B, E, A, C
★সঠিক উত্তর – 4

৮০) রাসসুন্দরী দাসীর ‘আমার জীবন’(প্রথম ভাগ) —এর ত্রয়োদশ ও চতুর্দশ রচনায় লেখিকার মানসিক অস্থিরতাসূচক কয়েকটি ঘটনা উপ–অধ্যায় ক্রমে উল্লেখিত হয়েছে। উপ–অধ্যায়গুলি হল:
A. মৃত্যু–কল্পনা
B. প্রকাশ্য ভূত দৃষ্টি
C. স্বপ্ন বিবরণ
D. অন্তরে স্পষ্টদর্শন
E. মনের অলৌকিকতা
শুদ্ধ ক্রমের বিকল্পটি হল –
1. B, D, E, C, A
2. D, A, B, E, C
3. C, E, D, A, B
4. E, A, C, B, D
★সঠিক উত্তর – 3

৮১) সুবোধ ঘোষের ‘সুন্দরম’ গল্পে সত্যদাসের কন্যা মমতার যে–রূপ বর্ণনা আছে সেখান থেকে কয়েকটি মন্তব্য নীচে দেওয়া হল :
A. এক দৃঢ়া দ্রাবিড় নায়িকার মূর্তি
B. ঘুটঘুটে অমাবস্যার মতো ঘনকৃষ্ণ  গায়ের রং
C. মনিবন্ধ ও কনুইয়ের মজবুত অস্থিসজ্জা আর হাতপায়ের রোমঘন পারুষ্য পুরুষকেও লজ্জা দেয়।
D. চওড়া করোটির ওপর স্থূলতন্তু চুলের ভার
E. সমস্ত অবয়বে সুপেশল কাঠিন্য
শুদ্ধ ক্রমের বিকল্পটি হল –
1. D, E, C, B, A
2. C, D, E, A, B
3. B, E, C, D, A
4. A, E, B, C, D
★সঠিক উত্তর – 3

৮২) ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসে উল্লেখিত কিছু গানের পঙক্তি নীচে দেওয়া হল:
A. তেল নাই সলিতা নাই, কিসে জ্বলে বাতি।
কেবা বানাইল ঘর, কে বা ঘরের পতি।
B. টিয়া পাললাম শালিক পাললাম
     আরও পাললাম ময়না রে।
C. ভেবে রাধারমণ বলে, পিরিতের নাও শুকনায় চলে।
D. আজু শুন ব্রজনারী,
     রাজকুমারী, তোমার যৌবনে করব আইন–জারি।
E. ভোমর কইও গিয়া, কালিয়ার বিচ্ছেদে রাধার জ্বলিয়া।
শুদ্ধ ক্রমের বিকল্পটি হল –
1. B, D, A, E, C
2. C, A, D, E, B
3. C, E, A, B, D
4. D, B, E, A, C
★সঠিক উত্তর – 4

৮৩) মধুসুদন দত্তের ‘মেঘনাদবধকাব্য’ —এর ষষ্ঠ সর্গ থেকে কয়েকটি অংশ নীচে দেওয়া হল:
A. উচিত কি তব, কহ হে বৈদেহীপতি,/ সংশয়িত দেববাক্য
B. আনায় মাঝারে বাঘে পাইলে কি কভু/ছাড়ে রে কিরাত তারে।
C. এতেক কহি, বিষাদে সুমতি/ মাতৃপিতৃপাদপদ্ম স্মরিল অন্তিমে।
D. নাহি কাজ সীতায় উদ্ধারি।
E. হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে!/ রাঘবের দাস তুমি?
শুদ্ধ ক্রমের বিকল্পটি হল –
1. A, D, C, E, B
2. A, C, E, B, D
3. B, A, D, E, C
4. D, A, B, E, C
★সঠিক উত্তর – 4

৮৪) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের ‘বংশীখণ্ড’–এ উল্লেখিত কয়েকটি শ্লোক নীচে দেওয়া হল:
A. রাধিকাবাচচমাচম্য প্রমোদভরমন্থরঃ।/ বংশীলাভত্বরাবেসাজ্জগাদ জরতীমিদং॥
B. কৃষ্ণস্য বচনং শ্রুত্বা রাধিকামতী সতী।/ বেপমানতনুস্তম্বী জগাদ জরতীমিদং॥
C. কৃষ্ণস্য বচনং শ্রুত্বা জরতা প্রতিপাদিতং।/ অথ রাধা নিরাবাধা পুন প্রাহ গদাধরং॥
D. অথ রাধা পুরো বীক্ষ্য স্মরজ্বরভরাতুরাং।/ চতুরা জরতী প্রাহযমুনাগমনং প্রতি॥
E. নিরাসসবনেনাহং রাধায়া বিকলীকৃতঃ।/ বংশীলাভায় বৃদ্ধে ত্বমুপায়ং বদ সংপ্রতি॥
শুদ্ধ ক্রমের বিকল্পটি হল –
1. B, A, E, C, D
2. B, E, A, D, C
3. D, B, C, E, A
4. C, B, A, E, D
★সঠিক উত্তর – 3

৮৫) ‘লোরচন্দ্রাণী’ কাব্যে ধাঞ্চি বামনকে মহিষীর যে গঞ্জনাবাক্য শুনিয়েছিলেন তার কয়েকটি নীচে উদ্ধৃত হল:
A. মণডুকের ভোগ কোথা অমৃত মাধুরী
B. লবণ উদকে নহে কুমুদ বিকাশ
C. তস্করেত ধর্মকথা বেশ্যাকে ভর্ৎসন
D. শ্রীফল সে নহে জেনো বায়সের ভোগ
E. ছাড়িয়া রত্নের হার গুঞ্জায় আরতি
শুদ্ধ ক্রমের বিকল্পটি হল –
1. E, D, C, B, A
2. B, C, D, A, E
3. D, E, B, A, D
4. D, B, A, E, C
★সঠিক উত্তর –

৮৬) বিবৃতি—১
প্রাকৃত ভাষা হচ্ছে প্রাকৃতজনের নিত্য ব্যবহৃত ভাষা।সেজন্যই এই ভাষায় অস্তিত্ব প্রাচীন ভারতীয় আর্যভাষার যুগেও বর্তমান ছিল।
বিবৃতি২
ঋগ্বেদেও মধ্যেভারতীয় আর্য অর্থাৎ  প্রাকৃতের ধ্বনিতাত্ত্বিক প্রভাব লক্ষ করা গেছে।
1. উভয় বিবৃতিই ঠিক
2. উভয় বিবৃতিই ভুল
3. বিবৃতি১ ঠিক কিন্তু বিবৃতি২ ভুল
4. বিবৃতি১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক
★সঠিক উত্তর – 3

৮৭) ‘তুঙ্গভদ্রার তীরে’ উপন্যাস অবলম্বনে নীচে দুটি বিবৃতি দেওয়া হল, যার একটি মন্তব্য ও অন্যটি তার সাপেক্ষে যুক্তি।
মন্তব্য: দ্বিতীয় দেবরায় বিবাহার্থে কলিঙ্গরাজগৃহে শ্বশুরবাড়িতে আসতে পারবেন না।
যুক্তি: কেননা সেকালে রাজাদের বিবাহার্থে গমন না করাই ছিল প্রচলিত প্রথা।
1. মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক
2. মন্তব্যটি ঠিক কিন্তু যুক্তিটি ভুল
3. মন্তব্যটি ভুল কিন্তু যুক্তিটি ঠিক
4. মন্তব্য ও যুক্তি উভয়ই ভুল
★সঠিক উত্তর – 2

৮৮) রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর ‘অতিপ্রাকৃত— প্রথম প্রস্তাব’ প্রবন্ধ অবলম্বন করে নীচে দুটি বিবৃতি দেওয়া হল, যার একটি মন্তব্য ও অন্যটি তার সাপেক্ষ যুক্তি।
মন্তব্য: ‘একটা নতুন কথা শুনিলেই সেটা অতিপ্রাকৃত বলিয়া উঠা অদূরদর্শিতার পরিচয়।’
যুক্তি: কেননা প্রাকৃতিক নিয়মের অভিজ্ঞতার অপেক্ষা অজ্ঞতার পরিমাণ অনেক অধিক।
1. মন্তব্য ও যুক্তি  উভয়ই ঠিক
2. মন্তব্যটি ঠিক কিন্তু যুক্তিটি ভুল
3. মন্তব্যটি ভুল কিন্তু যুক্তিটি ঠিক
4. মন্তব্য ও যুক্তি উভয়ই ভুল
★সঠিক উত্তর – 1

৮৯) বাংলা অলংকার প্রসঙ্গে নীচে দুটি বিবৃতি দেওয়া হল:
বিবৃতি১: ‘ব্যাজস্তুতি’ একটি বিরোধমূলক অলংকার।
বিবৃতি২: ‘বিভাবনা’ একটি গূঢ়ার্থ–প্রতীতিমূলক অলংকার।
1. উভয় বিবৃতই ঠিক
2. বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
3. বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক
4. উভয় বিবৃতি ভুল
★সঠিক উত্তর – 4

৯০)‘ সাহিত্য’ গ্রন্থের ‘সাহিত্যের তাৎপর্য’ প্রবন্ধ অবলম্বনে একটু মন্তব্য ও তার সাপেক্ষ একটি যুক্তি দেওয়া হল:
মন্তব্য: ব্যাস–বাল্মীকি–কালিদাস অসাধারণ ক্ষমতার পরিচয় দিয়েছেন।
যুক্তি: যে–মানবচরিত্র স্থির নয়, সুসংগতও নয়; যার সদর–অন্দরে গতিবিধি মানবচরিত্রকে তাঁরা অন্তর্লোক থেকে বহির্লোক প্রতিষ্ঠা করতে পেরেছেন।
1. মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক।
2. মন্তব্যটি ঠিক কিন্তু যুক্তিটি ভুল
3. মন্তব্যটি ভুল কিন্তু যুক্তিটি ঠিক
4. মন্তব্য ও যুক্তি উভয়ই ভুল
★সঠিক উত্তর – 1