মকটেস্ট – ০৫
বিষয় – উপন‍্যাস

১) 1. পুঁতির মালা চুরি প্রসঙ্গ  
2. ঝড়ে আম কুড়ানো প্রসঙ্গ
3. ওড়কলমি প্রসঙ্গ
4. বেলোয়ারি কাচ প্রসঙ্গ
‘পথের পাঁচালী’ অনুযায়ী প্রসঙ্গের বর্ণনার ক্রম নির্দেশ করো –
A. 3 – 1 – 4 – 2
B. 4 – 2 – 1 – 3
C. 2 – 4 – 3 – 1
D. 4 – 1 – 3 – 2
★ সঠিক উত্তর – A

২) পথের পাঁচালী উপন‍্যাসে নীরেন চরিত্র সম্পর্কে বক্তব‍্যের শুদ্ধ বিকল্প চিহ্নিত করো
1. নীরেন ভুবন মুখুজ‍্যের জ্ঞাতি ভাই।
2. নীরেন গ্রামে এসেছিল ১৭নং পরিচ্ছেদে।
3. নীরেনের বয়স ২২-২৩ বছর।
4. নীরেন সঙ্গে বন্দুক এনেছে।
5. নীরেনকে সর্বজয়া মধুসংক্রান্তির ব্রতের দিন নিমন্ত্রণ করেছিল।
A. 1, 2, 3
B. 2, 3, 4
C. 3, 4, 5
D. 2, 4, 5
★ সঠিক উত্তর – D

৩) কাশীর পুরাতন হালুইকরের নাম কী ?
A. রামগোপাল চক্রবর্তী
B. রামগোপাল সাহু
C. রামধন সাহু
D. রামধন চক্রবর্তী
★ সঠিক উত্তর – B

৪) হুতোম প‍্যাঁচার নকশায় জামাই স্টেশন বলা হয়েছে কোন স্টেশনকে ?
A. কোন্নগর
B. বর্ধমান
C. নৈহাটি
D. নবদ্বীপ
★ সঠিক উত্তর – A

৫) ‘হুতোম প‍্যাঁচার নকশা’ উপন‍্যাস অবলম্বনে বিবৃতিগুলি থেকে শুদ্ধ ক্রম চিহ্নিত করো।
1. পাথুরিয়াঘাটার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের প্রসঙ্গ আছে – কৃশ্চানি হুজুকে।
2. লেখকের বাড়ির সাদা বিড়ালের প্রসঙ্গ আছে – আমাদের জ্ঞাতি ও নিন্দুকেরা পর্বে।
3. বাগবাজারের শিবচন্দ্র ঠাকুরের প্রসঙ্গ আছে – কলকাতার বারোয়ারি পূজা পর্বে।
4. চকবাজারের প‍্যালানাথবাবুর প্রসঙ্গ আছে – মহাপুরুষ পর্বে।
A. 1, 2
B. 2, 3
C. 1, 3
D. 2, 4
★ সঠিক উত্তর – C

৬) ‘হুতোম প‍্যাঁচার নকশা’র দ্বিতীয় পর্বে যে যে পুজো পার্বণের উল্লেখ আছে –
1. বারোয়ারি পূজা    2. দূর্গোৎসব     3. রথ      4. চড়ক
A. 1, 2
B. 1, 3
C. 2, 4
D. 2, 3
★ সঠিক উত্তর – D 

৭) “কথাটা অর্থবহ এবং সে অর্থ বাড়ুয‍্যে গিন্নির অন্তরে ছুঁচের মত গিয়ে বেঁধে” – কোন কথা ?
A. মেয়ে বাবু একটু বাচাল
B. শুধু পয়সা থাকলেই হয় না, নজর থাকা চাই
C. পুরুষ হচ্ছে মাছির জাত
D. আমড়া গাছে কখনো ল‍্যাংড়া ফলে না
★ সঠিক উত্তর – B

৮) মন্তব‍্য – সদুর ওপর রাগ হয় সত‍্যর।
যুক্তি – সত‍্যর প্রসব করার নামে কলকাতায় এসে এই বয়সে স্বামীর ঘরে যেতে চায় সদু।
A. মন্তব‍্য শুদ্ধ
B. যুক্তি শুদ্ধ
C. দুটোই শুদ্ধ
D. দুটোই অশুদ্ধ
★ সঠিক উত্তর – A

৯) “মৃত‍্যুর মহিমায় _ যেন অনেক বড় হয়ে উঠেছে” – কে ?
A. লক্ষ্মীকান্ত
B. নীলাম্বর
C. ভুবনেশ্বরী
D. তুষ্টুর নাতি
★ সঠিক উত্তর – C

১০) নাম           পরিচয়
a) নবীন         1. দারোয়ান
b) সতীশ        2. খানসামা
c) রতন          3. বড়দা
d) গণেশ        4. মেজদা
A. a) – 2.   b) – 3.   c) – 4.   d) – 3
B. a) – 3.   b) – 1.   c) – 4.   d) – 2
C. a) – 1.   b) – 4.   c) – 2    d) – 3
D. a) – 3.    b) – 4.   c) – 2.   d) – 1
★ সঠিক উত্তর – D

১১) “তাঁর বড় মায়ার শরীর” – কার সম্পর্কে বলা হয়েছে ?
A. পিসিমা
B. ইন্দ্রর মা
C. অন্নদাদি
D. রাজলক্ষ্মী
★ সঠিক উত্তর – B

১২) পিয়ারীর ঘরের বর্ণনার ক্রম –
1. একধারে ছোট তক্তপোশের ওপর বিছানা পাতা
2. দেয়ালগুলো দুধের মতো সাদা ঝকঝকে
3. তার পেছনে লোহার আলমারি
4. মেজেটি সাদা পাথরের
5. কাঠের আলমারিতে খানকয়েক বস্ত্র
A. 4 – 2 – 1 – 5 – 3
B. 2 – 1 – 3 – 5 – 4
C. 1 – 3 – 5 – 2 – 4
D. 5 – 2 – 3 – 4 – 1
★ সঠিক উত্তর – A

১৩) ‘নির্বাস’ উপন‍্যাসে গিরিশবাবুর জেলে কেটেছে –
A. ১৯০২ – ১৯১২
B. ১৯১০ – ১৯২০
C. ১৯১০ – ১৯৩৯
D. ১৯২১ – ১৯৫১
★ সঠিক উত্তর – C

১৪) “লতুর একটা জিনিস আছে, আপনাকে ছাড়া কাকে দিয়ে পাঠাই” – মোহিতবাবু বিমলাকে দিয়ে কী পাঠাতে চেয়েছিল ?
A. সোনার মাকড়ি
B. নাকছাবি
C. কানের দুল
D. সোনার লকেট
★ সঠিক উত্তর – D

১৫) কার সম্পর্কে বলা হয়েছে ?
1. নাকে নোলক পরা
2. দেখতে ছেলেমানুষ
3. বাবা কৃষক
4. কাশি রোগ হয়েছিল
A. বিন্দা
B.  লতা
C. মালতী
D. সদুমনি
★ সঠিক উত্তর – A

১৬) শুদ্ধ বিকল্প চিহ্নিত করো –
1. সাগিয়ার ছেলে মারা যায় – বসন্ত রোগে।
2. বাবুসাহেবের সেপাইয়ের নাম ইনসান আলী।
3. মাহাৎমাজীর চেলাদের নুন তৈরি করতে শিখিয়েছিল – নুনিয়ারা।
4. কোয়েরীরা জল আনতে যাচ্ছে – ২ক্রোশ দূরে, কুশী নদীতে।
5. বচ্চন সিং অন‍্য রাজপুতদের সঙ্গে রাখার জন‍্য – সিদ্ধি শরবত খাওয়ায়।
A. 1, 2, 3
B. 2, 3, 4
C. 3, 4, 5
D. 1, 3, 5
★ সঠিক উত্তর – C

১৭) 1. লঙ্কা কান্ড  2. রামিয়া কান্ড   3. পঞ্চায়েত কান্ড
4. হতাশা কান্ড    5. সাগিয়া কান্ড
‘ঢোঁড়াই চরিত মানস’ উপন‍্যাস অবলম্বনে কান্ডগুলি ক্রমানুসারে সাজাও –
A. 2 – 1 – 3 – 4 – 5
B. 4 – 2 – 3 – 5 – 1
C. 1 – 3 – 2 – 4 – 5
D. 3 – 2 – 5 – 1 – 4
★ সঠিক উত্তর – D

১৮) “কপিল রাজার জামায়ের কাছ থেকে একখান আনতে পারি” – কী ?
A. হুঁকো
B. খাটিয়া
C. হাত পাখা
D. রামায়ণ
★ সঠিক উত্তর – B

১৯) “এমন সময় দুই সবল বাহু প্রসারিত করে _ তাকে জড়িয়ে ধরতে উদ‍্যত হয়ে বলেছিল, পিয়ারী! আ মেরে পিয়ারী!” – রাধা উপন‍্যাস অবলম্বনে শূন‍্যস্থান পূরণ করো
A. কেশবানন্দ
B. যাদবানন্দ
C. গোপালানন্দ
D. গোকুলানন্দ
★ সঠিক উত্তর – C

২০) ‘রাধা’ উপন‍্যাস অবলম্বনে নিম্নলিখিত বিবৃতিগুলি থেকে শুদ্ধ বিকল্প চিহ্নিত করো –
1. নবদ্বীপের রাধাতত্ত্বের বিচারসভায় জয়ী হন – রাধামোহন ঠাকুর।
2. জয়দেব গোস্বামী গঙ্গাস্নানে যেতেন – প্রতি মাঘী পূর্ণিমায়।
3. বর্ধমান রাজসরকারের ব‍্যয়ে নতুন ন’চূড়ার মন্দির প্রতিষ্ঠা হয় ১৬১৪শকাব্দে।
4. উত্তরায়ণ সংক্রান্তিতে বারুণীর গঙ্গাস্নানে বহু শত সূর্যগ্রহণে গঙ্গাস্নানের পুণ‍্যফল লাভ হয়।
5. কেন্দুবিল্বের মহান্তের নাম ভরত দাস।
A. 1, 2, 3
B. 2, 3, 4
C. 2, 4, 5
D. 1, 3, 5
★ সঠিক উত্তর – D

২১) “আশ্রম থেকে বের হয়ে তিনি বনের পথ ধরলেন” – মাধবানন্দের যাত্রাপথের শুদ্ধ ক্রম চিহ্নিত করো
A. বন – শ‍্যামরূপার গড় – রক্তনালার মাঠ – কেন্দুলী – অজয়ের ঘাট
B. রক্তনালার মাঠ – বন – কেন্দুলী – অজয়ের ঘাট – শ‍্যামরূপার গড়
C. বন – অজয়ের ঘাট – রক্তনালার মাঠ – কেন্দুলী – শ‍্যামরূপার গড়
D. অজয়ের ঘাট – বন – রক্তনালার মাঠ – শ‍্যামরূপার গড় – কেন্দুলী
★ সঠিক উত্তর – A

২২) “তিতাস একটি নদীর নাম” উপন‍্যাসে নয়া বসত শুরু হয়েছে কোন কাহিনির পরে ?
A. রাঙা নাও          
B. রামধনূ
C. প্রবাস                
D. দুরঙা প্রজাপতি
★ সঠিক উত্তর – C

২৩) “কত আদর করে আমারে আর অনন্তেরে” – কে ওদের আদর করে ?
A. সুবলার ব‌উ
B. কালোর মা
C. উদয়তারা
D. রামপ্রসাদ
★ সঠিক উত্তর – B

২৪) বিবৃতি 1 – মালোরা খাওয়াদাওয়ার জন‍্য খরচ করে বিয়েতে।
       বিবৃতি 2 – মালোরা যে অনুষ্ঠানে সবচেয়ে বেশি উল্লাস পায় – দোল পূর্ণিমায়।
A. বিবৃতি 1 শুদ্ধ
B. বিবৃতি 2 শুদ্ধ
C. দুটোই শুদ্ধ
D. দুটোই অশুদ্ধ
★ সঠিক উত্তর – D

২৫) ‘পুতুল নাচের ইতিকথা’ উপন‍্যাস সম্পর্কে শুদ্ধ বিকল্প চিহ্নিত করো –
1. উপন‍্যাসটির প্রথম প্রকাশকাল – ২১শে মে, ১৯৪৩
2. উপন‍্যাসটি প্রথম প্রকাশিত হয় ভারতবর্ষ পত্রিকায় পৌষ, ১৩৪১বঙ্গাব্দ থেকে।
3. উপন‍্যাসটি প্রথম তেলেগু ভাষায় অনুবাদ করা হয়।
4. উপন‍্যাসটি গুজরাতি ভাষায় অনুবাদ করেন – শ্রীকান্ত ত্রিবেদী, মাটিনা মেহেল নামে।
5. উপন‍্যাস অবলম্বনে বাংলা চলচ্চিত্র পরিচালনা করেন অসিত বন্দ‍্যোপাধ‍্যায়।
A. 2, 4, 5
B. 3, 4, 5
C. 1, 2, 3
D. 1, 3, 5
★ সঠিক উত্তর – A

২৬) “দুজনের দুটি জগৎ যেন এতদিনে একেবারে পৃথক হ‌ইয়া গেছে” – কাদের কথা বলা হয়েছে ?
A. শশী ও কুসুম
B. শশী ও গোপাল
C. শশী ও কুমুদ
D. জয়া ও বনবিহারী
★ সঠিক উত্তর – B

২৭) মন্তব‍্য – নগেন্দ্র কুন্দনন্দিনীর প্রতি লুব্ধ চিত্ত সম্বরণ করতে পারেনি।
    যুক্তি – নগেন্দ্র চিত্তসংযমে প্রবৃত্ত হয়নি।
A. মন্তব‍্য ও যুক্তি দুইই শুদ্ধ
B. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D

২৮) ‘তুঙ্গভদ্রার তীরে’ উপন‍্যাসের শুদ্ধ পর্ববিন‍্যাস কোনটি ?
A. ৯ + ৬ + ১১ + ৮
B. ৭ + ১২ + ৮ + ৬
C. ১১ + ৯ + ৬ + ৮
D. ৭ + ৯ + ১২ + ৬
★ সঠিক উত্তর – C

২৯) মন্তব‍্য – গ্রামের সমস্ত স্ত্রীলোক মন্দোদরীকে ঘিরে ধরেছিল।
      যুক্তি – মন্দোদরী পরিহিত গয়না তারা আগে কখনো দেখেনি।
A. দুটোই শুদ্ধ
B. দুটোই অশুদ্ধ
C. মন্তব‍্য শুদ্ধ
D. যুক্তি শুদ্ধ
★ সঠিক উত্তর – A

৩০) ‘তুঙ্গভদ্রার তীরে’ উপন‍্যাস অবলম্বনে ঘটনাগুলির ক্রম সাজাও –
1. বিজয়রায় প্রসঙ্গ
2. মঞ্জরী প্রসঙ্গ
3. মণিকঙ্কনার রাণীদের সঙ্গে সাক্ষাত
4. হুক্ক বুক্কর আবির্ভাব
A. 2 – 4 – 1 – 3
B. 3 – 1 – 4 – 2
C. 4 – 2 – 3 – 1
D. 1 – 3 – 2 – 4
★ সঠিক উত্তর – B

৩১) হরিদাসী বৈষ্ণবী সম্পর্কে মহিলাদের সমালোচনা অনুযায়ী স্তম্ভ মেলাও –
   A.                                        B
a) নাকটা একটু চ‍্যাপটা        i) চাঁপা
b) কপালটা উঁচু                    ii) কমলা
c) রঙটা ফ‍্যাকাসে                iii) বিরাজ
d) ঠোঁট দুখানা পুরু               iv) বামা
সংকেত –
A. a) – ii.      b) – iii      c) – iv.      d) – i
B. a) – iv.     b) – iii      c) – i.      d) – ii
C. a) – ii       b) – iv     c) – i.       d) – iii
D. a) – iii.      b) – i      c) – iv.      d) – ii
★ সঠিক উত্তর – D

৩২) যে মন্ডপে পদ্মাবতীর রূপ দর্শন করে যোগীবেশী রত্নসেন চেতনা হারিয়েছিল –
A. হরপার্বতীর    
B. রাধাকৃষ্ণের
C. মহাদেবের  
D. পার্বতীর
★ সঠিক উত্তর – C

৩৩) পঙক্তি                     কবিতা
a) নিত‍্য খেলে নিত‍্যানন্দ      i) আনারস
      লাভ হয় তার
b) গোরা প্রেমে মত্ত যথা      ii) তপসে মাছ
    নেড়ানেড়ী দল
c) হরিনাম সুধা তুমি           iii) পাঁঠা
     বৃদ্ধের নিকট
d) ত্রিভূবনে তোর কাছে       iv) বড়দিন
     কিছু নাই মজা
A. a) – ii.   b) – iv.  c) – i.    d) – iii
B. a) – iv   b) – i.    c) – ii.   d) – iii
C. a) – iii.  b) – iv.  c) – i.    d) – ii
D. a) – iii.  b) – i.    c) – iv.   d) – ii
★ সঠিক উত্তর – A

৩৪) “সদগুরু বোহেঁ জিতেল _ ” – শূন‍্যস্থান পূরণ করো।
A. নয়বল
B. দশবল
C. পতবাল
D. ভববল
★ সঠিক উত্তর – D

৩৫) বিবৃতি 1 : বৈদিক ভাষায় অনুসর্গ স্বাধীন পদ রূপে ব‍্যবহৃত হয় না
       বিবৃতি 2 : ক্লাসিক‍্যাল সংস্কৃতে দ্বিবচন বলতে জোড়া প্রাণী বোঝাত।

A. বিবৃতি দুটোই শুদ্ধ
B. বিবৃতি দুটোই অশুদ্ধ
C. বিবৃতি 1 শুদ্ধ, বিবৃতি 2 অশুদ্ধ
D. বিবৃতি 1 অশুদ্ধ, বিবৃতি 2 শুদ্ধ
★ সঠিক উত্তর – B

– – – –