১) ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসে বর্ণিত প্রথম অধ্যায়ের বজ্রঘাতের ঘটনাটি ঘটেছিল যে ঋতুতে –
1. গ্রীষ্ম
2. বর্ষা
3. শরৎ
4. বসন্ত
■ উত্তর – 2
২) নীচে ‘চাঁদ বণিকের পালা’ নাটক অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল। যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
A. “ইতিহাস খুল্যে দেখো, অবশেষে চিরকাল মিথ্যা জয়ী হয়্যা এল” – বল্লভের উক্তি।
B. যতো ভালোবাসা বাকি রয়্যা গেছে তাই নিয়্যা ডুব্যা যাই দুজনে দুজনে – লখিন্দরের উক্তি।
C. তাই আজ আমি জয়ী আর তুমি পরাজিত – বেণীনন্দনের উক্তি
D. ঝাঁপ দিয়্যা নিয়তির হাত হতে ভাগ্যেরে ছিন্যে আনা চাই – ভবদেবের উক্তি।
E. আমরা দুজনা যেন ভালোবেস্যা বেস্যা মরে যেতে পারি – চাঁদের সংলাপ।
1. A, B, E
2. B, D, E
3. A, B, D
4. A, C, D
■ উত্তর – 4
৩) ‘সাধের আসন’ কাব্যের কয়েকটি সর্গের নাম সর্গের সংখ্যা সহ দেওয়া হল। এরমধ্যে যে বিকল্পটিতে সবকটি সর্গ শুদ্ধ :
A. গোধূলি ও নিশীথে – তৃতীয় সর্গ
B. নন্দনকানন – চতুর্থ সর্গ
C. কে তুমি – ষষ্ঠ সর্গ
D. শশিকলা, স্থির সৌদামিনী ও বীণা – অষ্টম সর্গ
E. অমরাবতীর প্রবেশপথ – দশম সর্গ
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. A, C, E
■ উত্তর – 2
৪) কমলকুমার মজুমদারের ‘মতিলাল পাদরি’ গল্প অবলম্বনে দুটি বিবৃতি দেওয়া হল :
বিবৃতি ১ : মতিলাল পাদরীর মায়ের কবরের ওপর ক্রুশটি ছিল লাল পাতার।
বিবৃতি ২ : মতিলাল পাদরির গির্জার ক্রুশটি ছিল কাঁঠাল কাঠের।
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল
3. বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
■ উত্তর – 4
৫) নীচের দুটি তালিকায় জীবনানন্দ দাশের পাঠ্য কবিতার নাম এবং কবিতাগুলির পঙক্তি দেওয়া হল। উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে শুদ্ধ উত্তর চিহ্নিত করো :
তালিকা ১
a) সিন্ধুসারস
b) শিকার
c) রাত্রি
d) বোধ
e) গোধূলিসন্ধির নৃত্য
তালিকা ২
i) মদির আলোর তাপ চুমো খায় গলে
ii) সেখানে আকাশে কেউ নেই আর, নেই আর পৃথিবীর ঘাসে
iii) পাতাদের উৎসরণে কোনো শব্দ নাই
iv) অবহেলা করে গেছি, যে নক্ষত্র – নক্ষত্রের দোষ
v) সূর্যের আলোয় তার রঙ কুঙ্কুমের মত নেই আর
1. a) – iii. b) – iv. c) – v. d) – i. e) – ii
2. a) – i. b) – iv c) – ii. d) – v e) – iii
3. a) – ii. b) – v. c) – i. d) – iv. e) – iii
4. a) – iii. b) – v. c) – iv. d) – i. e) – ii
■ উত্তর – 3
৬) ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল। যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
A. কুমুদের যাত্রাদলের সম্পূর্ণ নাম বিনোদিনী স্টার অপেরা।
B. যাত্রাদলটির আদি আস্তানা ছিল বহরমপুরে।
C. কুমুদ অভিনীত চরিত্রগুলির অন্যতম চন্দ্রকেতু।
D. কুমুদ যাত্রাদলে যোগ দেবার সময় মাইনে পেত সতেরো টাকা।
E. কুমুদ শশীকে জানায় যাত্রা করে সে সাতশো মেডেল পেয়েছিল।
1. A, B, C
2. B, C, D
3. B, D, E
4. A, C, E
■ উত্তর – 3
৭) “অন্ন নাই, বস্ত্র নাই, বীফ নাই, মাখন নাই, পনির নাই – এইবার বীয়রও বন্ধ হইবে” – পরশুরামের ‘উলটপুরাণ’ গল্পে এইবিবৃতিটি যে কাগজের প্রতিবেদন
1. দি লন্ডন ফগ
2. দি মিয়ার ম্যান
3. রাষ্ট্রবিৎ
4. দি কিংডম কাম
■ উত্তর – 1
৮) ‘শ্রী শ্রী চৈতন্যচরিতামৃত’ অবলম্বনে ‘চব্বিশ বৎসর শেষে’ সন্ন্যাস করি প্রেমাবেশে’ বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্য যেক’দিন রাঢ়দেশে ভ্রমণ করেন তার সংখ্যা হল :
1. ৩
2. ৯
3. ৭
4. ১১
■ উত্তর – 1
৯) “তাঁহার কাব্যে যে গুণ টিকিবে তাহা নিত্যরসের গুণে, তাহাতে ভিক্টোরীয় ব্রিটিশ বস্তুবহুল পরিমাণে আছে বলিয়া নহে – সেই স্থূল বস্তুটাই প্রতিদিন ধসিয়া পড়িতেছে” – ‘সাহিত্যের পথে’ গ্রন্থের ‘বাস্তব’ প্রবন্ধে রবীন্দ্রনাথ যাঁর সম্পর্কে বলেছেন –
1. ওয়ার্ডসওয়ার্থ
2. বায়রণ
3. ব্রাউনিং
4. টেনিসন
■ উত্তর – 4
১০) ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থের রচয়িতা পূর্বকবিগণের অনুসরণেপ্রৌঢ় পূর্বরাগের যে দশটি দশা উল্লেখ করেছেন তার কয়েকটি নীচে দেওয়া হল। দশাগুলির শুদ্ধ ক্রমবিন্যাস চিহ্নিত করো :
A. জড়তা B. ব্যাধি C. উন্মাদ D. তাণব
1. A, B, D, C
2. C, B, D, A
3. D, C, A, B
4. D, A, B, C
■ উত্তর – 4
১১) “বশিষ্ঠ বলেন শাপ দিনু নৃপবর / রাক্ষস হইয়া থাক এগার বৎসর”
কৃত্তিবাসী রামায়ণ অনুসারে এখানে ‘নৃপবর’ হলেন :
1. অংশুমান
2. সৌদাস
3. অসমঞ্জ
4. দন্ড
■ উত্তর – 2
১২) হরপ্রসাদ শাস্ত্রী সংগৃহীত ও সম্পাদিত সাড়ে ছেচল্লিশটি চর্যাগীতির মধ্যে যে পদটিতে তুলো ধোনার প্রসঙ্গ আছে তার রচয়িতা হলেন :
1. ভুসুকু পাদ
2. তন্ত্রীপাদ
3. সরহ পাদ
4. শান্তিপাদ
■ উত্তর – 4
১৩) ‘বিষবৃক্ষ’ উপন্যাস অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল। যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
A. নগেন্দ্রনাথ মিস টেম্পল নাম্নী এক শিক্ষয়ত্রী নিযুক্ত করে সূর্যমুখীকে লেখাপড়া শিখিয়েছিলেন।
B. হরিপুরের জমিদার কন্যা হৈমবতী দেবেন্দ্রর পত্নী।
C. পীড়িতা সূর্যমুখীকে ঔষধ দিয়েছিলেন বৈদ্য রামকৃষ্ণ রায়।
D. তারাচরণ কুন্দনন্দিনীর দাম্পত্য চারবছর।
E. হীরা পঞ্চাশ টাকার বিনিময়ে বিষ সংগ্রহ করেছিল।
1. A, B, C
2. B, C, D
3. A, D, E
4. B, C, E
■ উত্তর – 4
১৪) ‘জমিদার দর্পণ’ নাটকে লক্ষ্ণৌয়ের সুরে যে গানটি আছে :
1. সুখী বলে কোন জন ?
2. মরি দুর্ব্বল প্রজার পরে অত্যাচার
3. ওরে প্রাণ মিলন সলিল কর দান
4. আর কে আছে আবার ?
■ উত্তর – 2
১৫) ‘জীবের মনস্তত্ত্ব যেমন জটিল যেমন অপার, সুন্দরও তেমনি বিচিত্র তেমনি অপরিমেয়” – ‘বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী’র যে প্রবন্ধে অবনীন্দ্রনাথ এই কথাটি বলেছেন :
1. শিল্পে অনধিকার
2. শিল্পে অধিকার
3. দৃষ্টি ও সৃষ্টি
4. সৌন্দর্যের সন্ধান
■ উত্তর – 4
১৬) ‘অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা’ প্রবন্ধ অবলম্বনে আইয়ুবের অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য নীচে দেওয়া হল। যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
A. জগতের কালিমা বোদলেয়রের জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতালব্দ নয়।
B. বোদলেয়র হলেন জরার কবি।
C. বোদলেয়র যখন কবিতা লিখতে আরম্ভ করেন ফ্রান্সে তখন রোমান্টিকতার অবসান হয়েছে।
D. ভগবানের প্রতি নিবিড় ভক্তি ও প্রেম ছিল বলেই বোদলেয়র এই দোষ পাপ পূর্ণ পৃথিবীকে সহ্য করতে পারতেন না।
E. বোদলেয়রের বিশ্ব বিতৃষ্ণা রোমান্টিসিজমেরই অঙ্গ।
1. B এবং C
2. A এবং B
3. A এবং E
4. C এবং E
■ উত্তর – 2
১৭) নীচে কয়েকটি শাক্তপদের প্রথম পঙক্তি দেওয়া হল, এর মধ্যে যে পদটি রামপ্রসাদের রচনা নয় :
1. মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে
2. সদানন্দময়ী কালী, মহাকালের মনোমোহিনী
3. কালী হলি মা রাসবিহারী
4. কেবল আসার আশা, ভবে আসা, আসা মাত্র হলো
■ উত্তর – 2
১৮) প্রমথ চৌধুরীর প্রবন্ধ অনুসরণে দুটি বিবৃতি দেওয়া হল যার একটা মন্তব্য অপরটি তার সাপেক্ষে যুক্তি। দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে শুদ্ধ উত্তর নির্বাচন করো :
মন্তব্য : আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল।
যুক্তি : গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য।
1. মন্তব্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 1
১৯) বিজয় গুপ্তের কাব্য অবলম্বনে চাঁদ সদাগরের দক্ষিণ পাটন গমন অংশের অনুসরণে কয়েকটি ডিঙার নাম দেওয়া হল। ঠিক ক্রমের শুদ্ধ বিকল্পটি হল :
A. ধুতুরার ফুল
B. হাসমড়া
C. মগর
D. গৌরাঙ্গ
E. সিন্দুর কাটুয়া
1. B, D, E, A, C
2. C, B, E, A, D
3. A, E, B, D, C
4. E, B, C, A, D
■ উত্তর – 4
২০) সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পাখির মা’ গল্পে পরিযায়ী পাখিরা প্রতিবছর এসে বাঁধত যে গাছে :
1. শিমূল
2. শিরীষ
3. জারুল
4. নিম
■ উত্তর – 2
২১) বিষ্ণু দের ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ কবিতা থেকে কয়েকটি পঙক্তি নীচে দেওয়া হল :
A. বর খুঁজে ফেরে সত্তা আত্মপরিচয়
B. তাই বিবাহসভায় প্রচ্ছন্ন নরকে আজ বর নেই
C. শুধু বর নেই
D. বরযাত্রী নানান রকম, শুধু বর নেই
1. C, D, A, B
2. C, B, D, A
3. D, A, B, C
4. B, C, A, D
■ উত্তর – 1
২২) ‘একেই কি বলে সভ্যতা?’ নাটকে ‘সাকী’ শব্দের অর্থ যে চরিত্রটি জানতে চেয়েছিল তার নাম :
1. চেতন
2. শিবু
3. বলাই
4. মহেশ
■ উত্তর – 3
২৩) বিমল করের ‘ইঁদুর’ গল্প অবলম্বনে দুটি বিবৃতি দেওয়া হল যার একটা মন্তব্য অপরটি তার সাপেক্ষে যুক্তি। দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে শুদ্ধ উত্তর নির্বাচন করো :
মন্তব্য : গল্পের শেষে মলিনা ইঁদুর কলটি বেঞ্চির তলায় লুকিয়ে ফেলেছিল।
যুক্তি : যেহেতু ইঁদুর যে আসলে কোথায় আছে তা সে জেনে গিয়েছিল।
1. মন্তব্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 4
২৪) রবীন্দ্রনাথের ‘সাহিত্য’ গ্রন্থের যে প্রবন্ধে বিদ্যাপতির ‘ভরা বাদর মাহ ভাদর’ পদটি অংশত উদ্ধৃত হয়েছে :
1. সৌন্দর্যবোধ
2. সৌন্দর্য ও সাহিত্য
3. সাহিত্যসৃষ্টি
4. বিশ্বসাহিত্য
■ উত্তর – 3
২৫) “ভারত ও পদআশে নূতন মঙ্গল ভাষে
রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে”
‘অন্নদামঙ্গল’ কাব্যে ভারতচন্দ্রের এই ভণিতাটি যে অংশে আছে :
1. বিষ্ণুবন্দনা
2. শিববন্দনা
3. সরস্বতী বন্দনা
4. অন্নপূর্ণা বন্দনা
■ উত্তর – 1
২৬) সুবোধ ঘোষের ‘সুন্দরম’ গল্প থেকে তুলসীর ময়না তদন্তকালীন বর্ণনাংশের কয়েকটি বাক্য তুলে দেওয়া হল :
A. রেশমী ঝালরের মত শত শত মোলায়েম ঝিল্লী।
B. মজ্জাস্থি ঘিরে নেমে গেছে প্রাণদা নীলার প্রবাহিকা।
C. খন্ড স্ফটিকের মত পীতাভ ছোট বড় কত গ্রন্থির বীথিকা।
D. আনাচে কানাচে যেন রহস্যে ডুব দিয়ে আছে সূক্ষ কৈশিক জাল।
E. প্রবাল পুষ্পের মালঞ্চের মত বরাঙ্গের এই প্রকট রূপ অছদ্ম মানুষের রূপ।
1. D, A, C, B, E
2. C, D, B, A, E
3. E, A, D, B, C
4. B, A, C, D, E
■ উত্তর – 3
২৭) কাশীদাসী মহাভারত অবলম্বনে যযাতির পঞ্চপুত্রের নাম নীচে দেওয়া হল :
A. তুর্বসু B. অনু C. যদু D. পুরু E. দ্রুহ্য
1. E, B, C, A, D
2. C, A, B, E, D
3. C, B, D, A, E
4. B, D, A, E, C
■ উত্তর – 2
২৮) প্রমথ চৌধুরীর প্রবন্ধ অবলম্বনে প্রথম তালিকায় কয়েকটি বাক্য এবং দ্বিতীয় তালিকায় প্রবন্ধের নাম দেওয়া হল। ঠিক উত্তরের বিকল্পটি হল :
তালিকা ১
a) আমরা কেউ ভাষা জিনিসটে তৈরি করিনে, সকলেই তৈরি ভাষা ব্যবহার করি
b) বাবু বাংলার কোনোরূপ সংস্কার করা আসম্ভব, কারণ সে ভাষা হচ্ছে পন্ডিতি বাংলার বিকার মাত্র।
c) তাঁকেই আমরা যথার্থ সমালোচক বলে স্বীকার করি, যিনি সাহিত্যরসের যথার্থ রসিক
d) সাহিত্যের ভাষার সঙ্গে মৌখিক ভাষার কোনোরূপ সম্পর্ক নেই
তালিকা ২
i) কাব্যে অশ্লীলতা – আলঙ্কারিক মত
ii) মলাট সমালোচনা
iii) সাধুভাষা বনাম চলিতভাষা
iv) ভারতচন্দ্র
1. a) – ii. b) – iii. c) – iv. d) – i
2. a) – i. b) – iii. c) – iv d) – ii
3. a) – i. b) – iv c) – iii. d) – ii
4. a) – iv. b) – iii. c) – ii. d) – i
■ উত্তর – 1
২৯) “এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি” – ‘শ্রীকান্ত’ উপন্যাসে এই কথাগুলি যার সম্পর্কে বলা হয়েছিল :
1. রামবাবু
2. শাহি
3. নতুনদা
4. পুরুষোত্তম
■ উত্তর – 3
৩০) ‘ঢোঁড়াই চরিত মানস’ উপন্যাসে ‘তিসুর সাল’ বলতে বোঝানো হয়েছে :
1. তৃতীয় বছর
2. গত বছর আগের বছর
3. তিরিশ বছর
4. তিন বছর
■ উত্তর – 2
৩১) রবীন্দ্রনাথের ‘বঙ্কিমচন্দ্র’ প্রবন্ধের উপর ভিত্তি করে নীচে কয়েকটি মন্তব্য করা হল। যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. বঙ্কিমচন্দ্র সাহিত্যে ধ্যানযোগী প্রতিভা ছিলেন।
B. আমাদের মধ্যে যারা সাহিত্য ব্যবসায়ী তাহারা বঙ্কিমের কাছে চির ঋণে আবদ্ধ এই মন্তব্যের সূত্রে মূলত বাংলা প্রকাশনা ব্যবসায়ের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের অপরিসীম অবদানের ইঙ্গিত করেছেন রবীন্দ্রনাথ।
C. রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের কল্পনা সামর্থ্যের প্রশংসা করেছেন।
D. রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের শাস্ত্রানুরাগের নেপথ্যে দেশানুরাগ এবং ক্ষেত্রবিশেষে শাস্ত্রীয় অংশের পরিমার্জনের মধ্যে সত্যানুরাগ দেখতে পেয়েছিলেন।
E. ঐকান্তিক শাস্ত্রবাদী এবং একান্ত শাস্ত্রবিবাদী – কোনো গোষ্ঠীর অন্তর্গত ছিলেন না বঙ্কিমচন্দ্র। নিজের প্রতিভা কেবল তাঁর একমাত্র সহায় ছিল।
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. D, E, A
■ উত্তর – 3
৩২) ভারতীয় কাব্যতত্ত্ব অবলম্বনে নীচে কয়েকটি মন্তব্য করা হল। যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. রুদ্রট শমভাবের নাম দিয়েছেন ‘সম্যকজ্ঞান’
B. অভিনবগুপ্তের মতে ‘শম’ বলতে বোঝায় ‘আত্মস্বভাব’
C. বিশ্বনাথ কাব্যের ব্যভিচারীভাব হিসেবে শমভাবের স্বীকৃতি দিয়েছেন।
D. মন্মটভট্ট শমের স্বীকৃতি দেননি।
E. আনন্দবর্ধন শমভাবের নাম দিয়েছিলেন ‘নির্বেদ’।
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. D, E, A
■ উত্তর – 1
৩৩) “সুগন্ধমাদন গিরি, তার শৃঙ্গদেশে
ফলে মহৌষধ বৎস, বিশল্যকরণী
হেমলতা ; আনি তাহা বাঁচাও অনুজে”
– ‘মেঘনাদবধ কাব্য’ এ রামকে এই পরামর্শ দিয়েছিলেন :
1. দশরথ
2. মায়াদেবী
3. যমরাজ
4. ইন্দ্র
■ উত্তর – 1
৩৪) সুধীন্দ্রনাথ দত্তের কবিতা অনুসরণে নীচে কয়েকটি মন্তব্য করা হল। যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. ‘যযাতি’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় ‘কবিতা’ পত্রিকায়।
B. ‘সংবর্ত’ কবিতায় ট্রটস্কির প্রসঙ্গ প্রথমবার এসেছে কবিতার দ্বিতীয় স্তবকে।
C. ‘ভুলিনি শান্তির চেয়ে স্বধর্মই শ্রেয়’ – ‘জেসন’ কবিতার শেষ পঙক্তি।
D. ‘যযাতি’ কবিতায় রবীন্দ্রনাথের ‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতার অনুষঙ্গ প্রথমবার এসেছে
দ্বিতীয় স্তবকে।
E. ‘দ্বেষে পুষ্ট চীন থেকে পেরু’ – এই বাক্যটি আছে ‘সংবর্ত’ কবিতায়।
1. কেবল A, C
2. কেবল B, D
3. কেবল C, E
4. কেবল A, D
■ উত্তর – 4
৩৫) নীচে দুটি বিবৃত দেওয়া হল :
বিবৃতি 1 : পালি ভাষায় এমন অনেক বৈশিষ্ঠ্য দেখা যায় যা সংস্কৃতের চেয়ে প্রাচীন।
বিবৃতি 2 : ‘প্রাকৃত’ কথাটির প্রথম উল্লেখ মেলে পতঞ্জলির ‘মহাভাষ্য’ গ্রন্থে।
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল
3. বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
■ উত্তর – 2
৩৬) রাসসুন্দরী দাসীর ‘আমার জীবন’ থেকে কয়েকটি পঙক্তি ও রচনার সংখ্যা দুটি তালিকায় দেওয়া হল। ঠিক উত্তরের বিকল্পটি হল :
তালিকা ১
a. তাহাতে রাসের যেন পূরে মনোরথ
b. রাসসুন্দরীর দুঃখ হেরি প্রকাশ করুণা
c. রাসসুন্দরীর মত, যে আছে কিঞ্চিৎ লয়ে চল নিজ দেশ
d. রাসসুন্দরীর হাতে, পারিবে না ছাড়াইতে দিতে হবে অভয়াচরণ
e. অকূল তরঙ্গে পড়ি, ভাসিছে রাসসুন্দরী
তালিকা ২
i) নবম রচনা
ii) তৃতীয় রচনা
iii) একাদশ রচনা
iv) দশম রচনা
v) সপ্তম রচনা
1. a) – iii. b) – v. c) – iv. d) – i. e) – ii
2. a) – ii. b) – iv. c) – v. d) – i. e) – iii
3. a) – i. b) – ii. c) – v d) – iii. e) – iv
4. a) – iv. b) – iii. c) – v. d) – ii e) – i
■ উত্তর – 1
৩৭) সৈয়দ মুস্তাফা সিরাজের ‘গোঘ্ন’ গল্পের ঘটনা যে মাসে ঘটেছে –
1. অগ্রহায়ন
2. পৌষ
3. মাঘ
4. ফাল্গুন
■ উত্তর – 3
৩৮) জ্যোতিরিন্দ্র নন্দীর ‘গিরগিটি’ গল্পে ভুবন মায়ার জন্য যে মালাটি নিয়ে এসেছিল –
1. মচকা ফুলের
2. দোপাটি ফুলের
3. করবী ফুলের
4. অপরাজিতা ফুলের
■ উত্তর – 2
৩৯) বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটক অনুসরণে নীচে কয়েকটি মন্তব্য করা হল। যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. বাকি ইতিহাস নাটকের সূচনা এক রবিবারের বিকেলে।
B. যে নিষিদ্ধ বই পড়ার জন্য সীতানাথ তার ছাত্রকে এক্সপেল করেছিল সেটি ছিল লরেন্সের লেডি চ্যাটার্লিজ লাভার।
C. নাটকের দ্বিতীয় অঙ্কে সীতানাথের বন্ধুর নাম বিজয়।
D. শরদিন্দু ও বাসন্তী ছাড়া নাটকে আর একটিমাত্র প্রকৃত চরিত্র আছে।
E. চম্বলগড়ের পার্বতীর কথা আছে বাসন্তীর লেখা প্রথম ছত্রে।
1. কেবল A, C
2. কেবল C, D
3. কেবল D, E
4. কেবল A, D
■ উত্তর – 2
৪০) ‘শ্রীচৈতন্যভাগবত’ গ্রন্থে যে কৌশলে বিশ্বম্ভর পিতামাতার কাছে পড়াশোনার অনুমতি আদায় করলেন, তাঁর সেই ভাবটিকে বলা হয়েছে :
1. দত্তাত্রেয় ভাব
2. দাম্ভিক ভাব
3. সাত্ত্বিক ভাব
4. বিদ্যার্ণব ভাব
■ উত্তর – 1
৪১) “আন্তরিকতা থাকতেও সে আন্তরিকতার কোনো মূল্য নেই। ট্রাজিডিই তো আমাদের এই” – ‘নবান্ন’ নাটকে এই সংলাপের বক্তা
1. নির্মল বাবু
2. যুধিষ্ঠির
3. দারোগা
4. ডাক্তার
■ উত্তর – 4
৪২) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রা’ কাব্যের ওপর ভিত্তি করে নীচে কয়েকটি মন্তব্য করা হল। যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. ‘চিত্রা’ কাব্যের ‘এবার ফিরাও মোরে’ কবিতাটি প্রকাশিত হয়েছিল ‘ভারতী’ পত্রিকায়।
B. ‘চিত্রা’ কাব্যের ‘উর্বশী’ কবিতাটি লেখা হয় শিলাইদহের কাছারিতে।
C. ‘একদিকে কর্মজীবনের বিচিত্রের ডাক, অন্যদিকে সৌন্দর্যের সাধকরূপে কবির একাকী অবস্থান… চিত্রার কোনো কোনো কবিতায় এই দুইভাবের সহাবস্থান লক্ষ করা যায়।
D. চিত্রার ‘আবেদন’ কবিতাটি সংলাপে গাঁথা।
E. ‘চিত্রা’ কাব্যে প্রদত্ত তথ্য অনুযায়ী ‘প্রেমের অভিষেক’ কবিতাটি রামপুর বোয়ালিয়ায় রচিত।
1. D, E, A
2. A, B, C
3. B, C, D
4. C, D, E
■ উত্তর – 4
৪৩) ‘ঢোঁড়াই চরিত মানস’ উপন্যাস অনুসরণে কয়েকটি মন্তব্য করা হল। যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. জিরানিয়ায় আর তাৎমাটুলির মধ্যে কেবল একটি গ্রামের ব্যবধান।
B. ঢোঁড়াই গানহী বাওয়াকে প্রথম দেখে ঝিকটিহার মাঠের সভায়
C. তাৎমা মেয়েরা অঘ্রাণ মাসে ধান কাটতে যায় মূলত পশ্চিম মুলুকে।
D. ওলায়েতি লন্ঠন কেনার জন্য বাওয়া ঢোঁড়াইকে অযোধ্যা থেকে তিনটাকা পাঠিয়েছিল।
E. আজাদ দস্তায় বিশুন শুকলার নাম গান্ধী।
1. কেবল E, C
2. কেবল B, D
3. কেবল A, B
4. কেবল D, E
■ উত্তর – 2
৪৪) “অহোনিশি যোগ ধেয়াই / মন পবনে গগনে রহাই”
– ‘শ্রীকৃষ্ণকীর্তন’ এর এই পদটিতে যে রাগ নির্দেশ হয়েছে –
1. বঙ্গাল
2. ধানুষী
3. মল্লার
4. ললিত
■ উত্তর – 3
৪৫) “রানি অহেতুক দয়াবতী” – ‘সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকে র তৃতীয় দৃশ্যে দুর্গশাসক কথাটি যাকে বলেছে :
1. পল্লীসেবক
2. বার্তা অধিকর্তা
3. সৈন্যাধ্যক্ষ
4. রানি
■ উত্তর – দূর্গশাসক
৪৬) নীচে নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতা থেকে কয়েকটি পঙক্তি দেওয়া হল। পঙক্তিগুলি উল্লেখের ক্রম উল্লেখ করো।
A. আজ আসল ঊষা, সন্ধ্যা, দুপুর
B. আজ কপট কোপের তূণ ধরি
C. আজ জাগল সাগর, হাসল মরু
D. আজ হাসল আগুন, শ্বসল ফাগুন
1. B, A, D, C
2. A, C, B, D
3. C, D, A, B
4. D, B, A, C
■ উত্তর – 4
৪৭) ‘জীবনস্মৃতি’র যে অধ্যায়ে ‘স্বপ্নপ্রয়াণ’ কাব্যপাঠে মুগ্ধ কাদম্বরী দেবীর বিহারীলালকে নিজের হাতে আসন বানিয়ে দেওয়ার ঘটনাটি আছে :
1. গঙ্গাতীর
2. সাহিত্যের সঙ্গী
3. বাড়ির আবহাওয়া
4. সন্ধ্যাসঙ্গীত
■ উত্তর – 2
৪৮) বুদ্ধদেব বসুর ‘উত্তর তিরিশ’ প্রবন্ধ অনুসরণে কয়েকটি মন্তব্য করা হল। মন্তব্যগুলি যে ক্রমে প্রবন্ধে বিন্যস্ত সেটি হল :
A. নবযৌবনের শক্তি তার অনুভূতিশীলতায়, আর দুর্বলতা তার ভারসাম্যের, মাত্রাজনের অভাবে।
B. আমার বিশ্বাস জীবনের শ্রেষ্ঠ সময় যৌবন নয়, জীবনের মাঝামাঝি অবস্থাটাই সবচেয়ে ভাল।
C. বার্ধক্যে বাল্য স্মৃতিই হয় প্রিয়তম আলোচ্য।
D. মানুষের দেহে যৌবনবিকাশও সেই প্রাণশক্তির একটি উচ্ছ্বাস।
1. B, C, A, D
2. C, A, B, D
3. D, A, C, B
4.C, D, B, A
■ উত্তর – 4
৪৯) নীচে কয়েকজন অতিমান্য ভারতীয় আলঙ্কারিকের নাম দেওয়া হল। তাদের আবির্ভাবের ক্রমটি হল :
A. উদ্ভট B. ভামহ C. জগন্নাথ D. রুদ্রট
1. B, D, A, C
2. D, C, B, A
3. A, C, D, B
4. B, A, D, C
■ উত্তর – 4
৫০) কমেডি সম্পর্কে অ্যারিস্টটলের কয়েকটি মন্তব্য দেওয়া হল। গ্রন্থে মন্তব্যগুলি যে ক্রমে বিন্যস্ত :
A. ট্রাজেডি এবং সেই সঙ্গে কমেডিরও সূচনা হয়েছিল পরিকল্পনাহীনভাবে
B. যারা কমেডির রচয়িতারূপে পরিচিত তাঁদের আবির্ভাবের বহু আগে থেকেই কমেডি শিল্প হিসাবে রূপ গ্রহণ করেছিল।
C. কমেডি রচয়িতাদের সম্ভাব্য ঘটনা দিয়েই তাঁদের কাহিনি নির্মাণ করেন।
D. কমেডি বাস্তব মানুষের হীনতার ছবি সৃষ্টি করে, আর উন্নততর চরিত্র সৃষ্টি করে ট্রাজেডি।
1. D, A, B, C
2. A, C, D, B
3. B, D, A, C
4. B, C, D, A
■ উত্তর – 1
৫১) বুদ্ধদেব বসুর ‘প্রথম পার্থ’ নাটক থেকে কয়েকটি সংলাপ ও চরিত্রের নাম দেওয়া হল। উভয় তালিকার সামঞ্জস্য বিধান করে ঠিক উত্তর নির্বাচন করো :
তালিকা ১
A. সব যুদ্ধই অন্যায়
B. যুদ্ধ ভালো নয়, যুদ্ধ ভালো : দুটোই সমান সত্য
C. যুদ্ধে মৃত্যু হলে স্বর্গলাভ হয় ক্ষত্রিয়ের
D. যুদ্ধহীন কোনো কর্ম নেই জগতে
তালিকা ২
i) কর্ণ
ii) দ্রৌপদী
iii) কুন্তী
iv) কৃষ্ণ
1. a) – iv. b) – ii. c) – iii. d) – i
2. a) – i. b) – iii. c) – ii d) – iv
3. a) – iii b) – iv c) – ii. d) – i
4. a) – iv. b) – iii. c) – ii. d) – i
■ উত্তর – 4
৫২) “আমি শরৎবাবুর লেখা পাইবার জন্য কখনও আগ্রহ প্রকাশ বা চেষ্টা করি নাই” – একটা চিঠিতে এই মন্তব্যটি করেছিলেন যে পত্রিকা সম্পাদক :
1. রামানন্দ চট্টোপাধ্যায়
2. রবীন্দ্রনাথ ঠাকুর
3. কেদারনাথ চট্টোপাধ্যায়
4. দীনেশরঞ্জন দাশ
■ উত্তর – 1
৫৩) “তিনি ছিলেন ঔপন্যাসিক, হইলেন ঐতিহাসিক, ছিলেন ভাবুক হইলেন নীতিপ্রচারক” – রবীন্দ্রনাথের ‘আধুনিক সাহিত্য’ গ্রন্থে উল্লেখিত এই তিনি হলেন :
1. রমেশচন্দ্র দত্ত
2. অক্ষয়কুমার মৈত্রেয়
3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
4. শিবনাথ শাস্ত্রী
■ উত্তর – 3
৫৪) ‘ঘরে বাইরে’ উপন্যাস থেকে সন্দীপের কয়েকটি মন্তব্য দেওয়া হল। উপন্যাসে এই মন্তব্যগুলির ঠিক ক্রম :
A. আমি সমস্তই দেখতে পাচ্ছি। ঐ যে পর্দা উড়ে উড়ে পড়ছে। ঐ যে দেখতে পাচ্ছি প্রলয়ের রাস্তায় যাত্রার সাজসজ্জা চলছে।
B. কিন্তু আমি করছি কী! দিনের পর দিন আমার কী নিয়ে কাটছে! ও দিকে আমার এমন শুভদিন যে বয়ে গেল!
C. আমার খুব ধনী হওয়া উচিত ছিল। এতদিন কেবলমাত্র টাকার অভাবে আমার অনেক ইচ্ছে পদে পদে ঠেকে গেছে।
D. যেটুকু আমার ভাগে এসে পড়ছে সেইটুকুই আমার, একথা অক্ষমেরা বলে আর দুর্বলেরা শোনে। যা আমি কেড়ে নিতে পারিসেইটেই যথার্থ আমার, এই হল সমস্ত জগতের শিক্ষা।
1. B, C, A, D
2. D, B, A, C
3. A, D, B, C
4. D, A, B, C
■ উত্তর – 4
৫৫) প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ‘বিবাহের বিজ্ঞাপন’ গল্পে রাম আওতারের ভায়ের নাম
1. কিষণপ্রসাদ
2. কাহ্নাইয়ালাল
3. কিষণলাল
4. মোহনলাল
■ উত্তর – 4
৫৬) নীচে যে শব্দটি আদতে ইংরাজি নয় :
1. সান্ত্রী
2. কৌঁসুলি
3. পিস্তল
4. জাঁদরেল
■ উত্তর – 3
৫৭) ‘পুনশ্চ’ কাব্যের অন্তর্গত নীচের কবিতাগুলির মধ্যে যেটি মিলহীন কিন্তু তাতে পদ্যছন্দ আছে :
1. পত্রলেখা
2. কোপাই
3. সুন্দর
4. পত্র
■ উত্তর – 1
৫৮) দুটি তালিকায় দৃষ্টান্ত ও অলঙ্কারের নাম দেওয়া হল। উভয়ের মধ্যে পামঞ্জস্য বিধান করো :
তালিকা ১
a) থিরবিজুরী নবীনা গোরী পেখনু ঘাটের কূলে
b) দশন কুন্দকুসুমনিন্দ বদন জিতল শারদইন্দু
c) নহি জটা ইহ বেণীবিভঙ্গ
d) নয়নচকোর কানুমুখশশীবর কয়র অমিয়রসপান
e) ফাগবিন্দু দেখি সিন্দুরবিন্দু কহ / কন্টকে কঙ্কণ দাগ মিছাই ভাবহ
তালিকা ২
i) ব্যতিরেক
ii) পরম্পরিত রূপক
iii) অপহ্নুতি
iv) অধিকারূঢ় বৈশিষ্ঠ্য রূপক
v) নিশ্চয়
1. a) – i. b) – v. c) – iv. d) – ii. e) – iii
2. a) – v b) – ii c) – iv. d) – iii. e) – i
3. a) – iv. b) – i. c) – v d) – ii. e) – iii
4. a) – ii b) – iii. c) – v. d) – iv e) – i
■ উত্তর – 3
৫৯) প্রেমেন্দ্র মিত্রের ‘মশা’ গল্প অবলম্বনে কয়েকটি মন্তব্য করা হল। যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. মেসবাড়ির আড্ডায় মশা প্রসঙ্গের অবতারণা করেছিল বিপিন।
B. সাখালিন দ্বীপে ঘনাদা একটিমাত্র মশা মেরেছিলেন ১৯৩৯সালের ১৫আগষ্ট। (৫ইআগষ্ট)
C. সাখালিন দ্বীপের পশ্চিম কূলে অ্যাম্বার সংগ্রহের কাজ নিয়ে গিয়েছিলেন ঘনাদা। (পূর্ব দিকে)
D. সাখালিন দ্বীপের দক্ষিণভাগ ছিল জাপানের অধিকারে। (উত্তরভাগ)
E. মি.মার্টিন ছিলেন মার্কিন মুলুকের মানুষ।
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. D, E, A
■ উত্তর –
৬০) নীচে ‘নির্বাস’ উপন্যাস অবলম্বনে কয়েকটি মন্তব্য করা হল। যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. সরীসৃপ যেন রাজনীতি। কুন্ডলীতে আবদ্ধ ওই হলুদমোহন ক্যাম্প।
B. রাজনীতি যেন আগেকার ঘটনা যার পর থাকে ব্যস্তহীনতা – বলেছিল সুরথ।
C. মনে হয় রাজনীতি যেন একটা সমুদ্র।
D. গিরিশবাবু রাজনীতি করতেন উনিশশো দশ থেকে উনিশশো চল্লিশ।
E. পৃথিবী কি নতুন হয়ে উঠবে রাজনীতির পথেই ?
1. A, B, D
2. B, C, E
3. A, D, E
4. B, C, D
■ উত্তর – 3
৬১) ‘বঙ্গদর্শন’ পত্রিকা সম্পর্কে নীচে কয়েকটি মন্তব্য দেওয়া হল। শুদ্ধ মন্তব্যের বিকল্প চিহ্নিত করো :
A. সমাজের উপর থেকে নীচের মহলে চুঁইয়ে পড়া শিক্ষানীতির সমালোচক ছিল বঙ্গদর্শন।
B. সমাজের উচ্চ এবং নিম্নকোটির মানুষের মধ্যে বঙ্গদর্শন লক্ষ করেছিল একরকম পারস্পারিক সহৃদয়তার অভাব ও সংযোগ বিচ্ছিন্নতা।
C. শিক্ষিত মানুষের উপযুক্ত বাংলা গ্রন্থ তেমন রচিত হয়নি – এ অভিযোগ বঙ্গদর্শন তার সূচনাপত্রে অস্বীকার করেনি।
D. আমরা এই পত্রকে সুশিক্ষিত বাঙ্গালীর পাঠোপযোগী করিব – পত্রিকাটি সূচনাপর্বের এই ঘোষণা বাক্য থেকে বোঝা যায় বঙ্গদর্শন এর টার্গেট রিডার ছিল সুশিক্ষিত বাঙালী।
E. পাঠকের মনোরঞ্জনসাধন নয়, বৌদ্ধিক উৎকর্ষসাধনই ছিল বঙ্গদর্শন এর প্রধানতম লক্ষ্য।
1. A, B, C
2. D, C, E
3. A, D, E
4. B, C, D
■ উত্তর – 1
৬২) ছান্দসিক প্রবোধচন্দ্র সেনের কয়েকটি মন্তব্য স্মরণে রেখে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ দেওয়া হল। যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
A. কলাবৃত্ত রীতিতে চারমাত্রার পর্ব যথোচিত মর্যাদা লাভ করতে পারেনি।
B. মানসী কাব্যে নূতন কলাবৃত্ত রীতি প্রবর্তিত হওয়ার ফলে মিশ্রবৃত্ত রীতির পাঁচ ও সাতমাত্রার পর্ব বাংলা কাব্যে কার্যত অচল হয়ে যায়।
C. দ্বিজেন্দ্রলাল রায় ‘মন্দ্র'(১৯০২) কাব্যের কয়েকটি কবিতায় মিশ্রবৃত্ত রীতি ব্যবহার করেছিলেন।
D. ছান্দসিক প্রবোধচন্দ্র সেনের মতে বাংলার সব ছন্দরীতি মিলিয়ে সর্বাধিক আট মাত্রার পর্ব স্বীকার্য হতে পারে।
E. দুই ও তিন দলমাত্রার পর্ব প্রবর্তন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
1. B, C, D
2. C, D, E
3. B, C, E
4. A, B, C
■ উত্তর – 4
৬৩) ‘পথের পাঁচালী’ উপন্যাসে বেলেডাঙার বুধো গাড়োয়ানের গল্প যে শুনিয়েছিল –
1. রাজকৃষ্ণ সান্যাল
2. দীনু পালিত
3. রাজু রায়
4. দীনু চৌধুরী
■ উত্তর – 2
৬৪) দুটি তালিকায় চর্যাগানের পঙক্তি ও রচয়িতার নাম দেওয়া হল। উভয় তালিকার সামঞ্জস্য বিধান করো :
তালিকা ১
a) জে জে আইলা তে তে গেলা
b) জে জে উজুবাটে গেলা আনবাটা
c) জঁথা আইলেসি তথা জানি
d) জাই ণ আবয়ি রে ণ তঁহি ভাবাভাব
তালিকা ২
i) শান্তিপাদ
ii) ভুসুকু পাদ
iii) কাহ্নপাদ
iv) কঙ্কণপাদ
1. a) – iii. b) – i. c) – iv. d) – ii
2. a) – iv. b) – iii. c) – ii. d) – i
3. a) – ii. b) – iv. c) – i. d) – iii
4. a) – iv. b) – i. c) – ii. d) – iii
■ উত্তর – 1
৬৫) ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাস অবলম্বনে দুটি তালিকায় উক্তি ও বক্তার নাম দেওয়া হল। উভয় তালিকার সামঞ্জস্য বিধান করো :
তালিকা ১
a) এ নিঘিন্নেপনার বিহিত আমি করে ছাড়ব
b) কলি আর কত পুন্ন হবে ? চারকাল হয়ে তো কলি এখন উপচোচ্ছে
c) পুকুরে ডুবে মরা ছাড়া আর গতি হবে না আমার
d) মেয়েমানুষ যে মাটির পাত্র…ও তো ছুৎ গেলেই গেল
তালিকা ২
i) জটার বৌ
ii) শঙ্করী
iii) শশীতারা
iv) মোক্ষদা
1. a) – iii. b) – iv. c) – i. d) – ii
2. a) – iv. b) – iii. c) – i. d) – ii
3. a) – ii. b) – iv. c) – i. d) – iii
4. a) – iv. b) – i. c) – ii. d) – iii
■ উত্তর – 1
৬৬) রবীন্দ্রনাথের ছোটগল্প অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ দেওয়া হল। যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
A. সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত ‘হৈমন্তী’ গল্পটি সাধুভাষায় লেখা।
B. ‘নিশীথে’ গল্পে দক্ষিণাচরণের কাহিনি বিবৃত হয়েছে একজন ডাক্তারের বয়ানে।
C. ‘ল্যাবরেটরি’ গল্পে রেবতীর সঙ্গে নীলার প্রথম সাক্ষাৎ হয়েছিল বোটানিক্যাল গার্ডেনে।
D. ‘স্ত্রীর পত্র’ গল্পে শ্বশুরবাড়িতে মৃণালের একমাত্র মুক্তির জায়গা ছিল কবিতার খাতা।
E. ‘দুরাশা’ গল্পের সূচনা এক শীতের কুয়াশাচ্ছন্ন সকালে।
1. A, B, D
2. A, C, D
3. B, C, E
4. B, D, E
■ উত্তর – 2
৬৭) “প্রেম আর ভক্তি হয়, সর্বমূলাধার” – পঙক্তিটি ঈশ্বর গুপ্তের যে কবিতার অন্তর্গত :
1. বড়দিন
2. স্নানযাত্রা
3. পিঠা পুলি
4. তত্ত্ব
■ উত্তর – 4
৬৮) দুটি তালিকায় ছান্দসিকের নাম এবং ছন্দের পরিভাষা উল্লেখ করা হল। উভয় তালিকার সামঞ্জস্য বিধান করো :
তালিকা ১
a) অমূল্যধন মুখোপাধ্যায়
b) দ্বিজেন্দ্রলাল রায়
c) সত্যেন্দ্রনাথ দত্ত
d) প্রবোধচন্দ্র সেন
তালিকা ২
i) দৃপ্তা ও মঞ্জু
ii) বলপ্রধান ছন্দ
iii) স্বরবৃত্ত ছন্দ
iv) মিতাক্ষর
1. a) – iii. b) – i. c) – iv d) – ii
2. a) – ii. b) – iv. c) – i. d) – iii
3. a) – i. b) – iv. c) – iii. d) – ii
4. a) – i. b) – iii. c) – ii. d) – iv
■ উত্তর – 2
৬৯) অ্যারিস্টটল ট্রাজেডির আলোচনায় একজায়গায় বলেছিলেন – “পোলুগনোতস চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলেন” – পোলুগনোতুস হলেন –
1. নাট্যকার
2. ঐতিহাসিক
3. মহাকবি
4. চিত্রকর
■ উত্তর – 4
৭০) “কংসারিকে যখন ভজনা করেছি তখন কুরুক্ষেত্রের দিকে অগ্রসর আমাদের হতেই হবে” – রাধা উপন্যাসে এই কথা যে বলেছিল
1. মাধবানন্দ
2. কেশবানন্দ
3. মহান্ত ভরত দাস
4. আনন্দচাঁদ
■ উত্তর – 2
৭১) বিবৃতি 1 : বাংলা বর্ণমালার কোনো কোনো স্বরবর্ণের একাধিক উচ্চারণ আছে।
বিবৃতি 2 : বাংলায় দীর্ঘ স্বরধ্বনিগুলি ঘোষ ধ্বনি, এবং হ্রস্ব স্বরধ্বনিগুলি অঘোষ ধ্বনি।
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল
3. বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
■ উত্তর – 2
৭২) পদ্যাংশ
a) মহাখুশি যত পাখি প্রাণ খুলে ডাকাডাকি আকাশটা ঘিরে নিতে চায় রে
b) চন্দ্রগ্রহণ হচ্ছে যখন খাদ্যগ্রহণ মানা / ভুলে সেই সব খাচ্ছে কেশব ক্যাডবেরি চারখানা
c) এ কী কৌতুক বংশীবদন/একলা রাধা করেন কাঁদন/এক্ষুণি যাও সাধ্যসাধন/করে ভাঙাও মান
d) চঞ্চল যত বালকের দল/বর্ষাধারায় হল উচ্ছ্বল/গুটিয়ে পাটিয়ে বইখাতা সব/উল্লাসে পড়ে বেরিয়ে
e) ধুন্ধুমার চার দিকে যে ছুটল ঘোড়া প্রবল তেজে/মেতেছে তাতে কি নব রোষে সকল ছেলে বুড়ো
ছন্দ
i) দলবৃত্ত ছন্দ
ii) ছয় মাত্রার কলাবৃত্ত ছন্দ
iii) পাঁচ মাত্রার কলাবৃত্ত ছন্দ
iv) চার মাত্রার কলাবৃত্ত ছন্দ
v) পদ্যাংশটি দলবৃত্ত এবং ছয় মাত্রার কলাবৃত্ত
1. a) – iv. b) – v. c) – i d) – ii e) – iii
2. a) – iv b) – ii c) – v. d) – iii e) – i
3. a) – iii. b) – ii. c) – i. d) – v e) – iv
4. a) – iv. b) – ii. c) – i. d) – v e) – iii
■ উত্তর – 1
৭৩) উক্তি
a) মূর্খ হৈলে জীবেক কেমনে / মূর্খেরে কন্যাও নাহি দিবে কোন জনে
b) খন্ড খন্ড হই দেহ যায় যদি প্রাণ / তবু আমি বদনে না ছাড়ি হরিনাম
c) হেন শুভদৃষ্টি তুমি করহ আমারে / যেন আমি ভাসি কৃষ্ণপ্রেমের সাগরে
d) বয়স বাড়িলে লোক কোথা স্থির হয় / তোমার চাঞ্চল্য আর দ্বিগুণ বাড়ায়
বক্তা
i) বিশ্বম্ভর বলেছেন শ্রীধরকে
ii) ঈশ্বরপুরীকে বিশ্বম্ভর
iii) জগন্নাথ মিশ্রকে বলেছেন শচী
iv) মুলুকপতিকে বলেছেন হরিদাস
1. a) – iii. b) – iv. c) – ii d) – i
2. a) – iv. b) – iii. c) – ii. d) – i
3. a) – iii b) – iv. c) – i. d) – ii
4. a) – i. b) – iii. c) – iv. d) – ii
■ উত্তর – 1
৭৪) ‘চতুরঙ্গ’ উপন্যাস অনুসরণে দামিনী সম্পর্কে লীলানন্দ স্বামীর কয়েকটি মন্তব্য দেওয়া হল। শুদ্ধ ক্রমের বিকল্পটি হল :
A. ভগবান শিকার করিতে বাহির হইয়াছেন, হিণী পালাইয়া এই শিকারের রস আরো জমাইয়া তুলিতেছে।
B. যা অঘটন তা ঘটিবে এবং সেইটে দেখাইবার জন্যে দামিনী বিধাতার উপলক্ষ হইয়াছে।
C. এ কী অলৌকিক কান্ড! ভগবানের রসের রসায়নে পাথরকে নবনী করিয়া তোলে কেমন করিয়া।
D. যার জোর আছে ভগবান তারই সঙ্গে লড়াই করিতে ভালোবাসেন।
1. A, D, C, B
2. B, A, D, C
3. D, B, C, A
4. C, B, A, D
■ উত্তর – 3
৭৫) নীচে ‘জাপান যাত্রী’ প্রবন্ধ থেকে কয়েকটি বাক্য উদ্ধৃত হল। বাক্যগুলি গ্রন্থে যে ক্রমে আছে :
A. আমাদের জাহাজ সিঙাপুরে এসে পৌঁছাল।
B. বিকালের দিকে পিনাঙ বন্দরে ঢুকেছি
C. আজ জাহাজ জাপানের কোবে বন্দরে পৌঁছাবে
D. কাল সকালেই ভারতবর্ষের ডাক যাবে এবং আমরা টোকিও যাত্রা করব।
E. অপরাহ্নে রেঙ্গুনে পৌঁছানো গেল।
1. E, A, B, C, D
2. A, D, C, E, B
3. B, A, E, C, D
4. C, A, B, D, E
■ উত্তর – 1
৭৬) নীচে কয়েকটি বাংলা শব্দ দেওয়া হল, যার মধ্যে কয়েকটি সংস্কৃতায়িত ভুয়া শব্দ। এই ভুয়া শব্দ সম্বলিত বিকল্পটি হল :
A. অকাট্য B. অর্বাচীন C. প্রোথিত D. প্রাঞ্জল E. নিরঞ্জন
1. A, B, E
2. B, D, C
3. A, C, E
4. B, C, D
■ উত্তর – 3
৭৭) অমিয় চক্রবর্তীর ‘বড়োবাবুর কাছে নিবেদন’ কবিতার কেরানি চরিত্রটির মনের মধ্যে থার্ড ক্লাশের কামরার জানলা দিয়ে দেখা যে দৃশ্যগুলি পরপর ভেসে ওঠে তার শুদ্ধ ক্রম উল্লেখ করো :
A. কলাগাছ
B. ধানের মড়াই
C. খিড়কি পথ ঘাসে ছাওয়া
D. কুকুর
1. A, D, B, C
2. B, C, D, A
3. C, D, A, B
4. B, A, D, C
■ উত্তর – 4
৭৮) বিবৃতি 1 : সন্দেহ এবং উৎপ্রেক্ষা উভয় অলঙ্কারেই সংশয় থাকে, কিন্তু উৎপ্রেক্ষায় সংশয় দ্বিকোটিক, সন্দেহ অলঙ্কারে এককোটিক।
বিবৃতি 2 : উৎপ্রেক্ষায় উপমানকে উপমেয় বলে যে সংশয় দেখা দেয় তা অজ্ঞাতসারে এবং ইচ্ছাকৃতভাবেই ঘটে কিন্তু ভ্রান্তিমানে এই ভ্রম অজ্ঞাতসারে ও অনিচ্ছাকৃতভাবে দেখা যায়।
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল
3. বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
■ উত্তর – 4
৭৯) ময়মনসিংহ গীতিকার মহুয়া পালায় নদের চাঁদ যে গ্রামে বাস করত :
1. উলুইয়াকান্দা
2. কাঞ্চনপুর
3. বাইঙ্গনকান্দা
4. বামনকান্দা
■ উত্তর – 4
৮০) বিবৃতি 1 : ব্যঞ্জনধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে বিষমীভবন আধুনিক বাংলায় কদাচিৎ ঘটে, তবে মধ্য বাংলায় এর উদাহরণ প্রচুর।
বিবৃতি 2 : অপিনিহিতির ইতিহাস ভারতীয় আর্যভাষায় খুব পুরানো নয়। প্রাকৃতে এই প্রবণতা খুবই অল্প।
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল
3. বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
■ উত্তর – 1
৮১) মন্তব্য : পরিবারে সাধারণত নারীর আত্মমর্যাদা থাকে না।
যুক্তি : কেননা, স্বাবলম্বনের অভাবে নারী পুরুষের আশ্রিত।
1. মন্তব্য ও যুক্তি উভয়েই ঠিক
2. মন্তব্য ঠিক, যুক্তি ভুল
3. মন্তব্য ভুল, যুক্তি ঠিক
4. মন্তব্য ও যুক্তি উভয়েই ভুল
■ উত্তর – 1
৮২) “পদ্যছন্দের প্রধান লক্ষ্মণ পঙক্তিসীমানায় বিভক্ত তার কাঠামো” – এই মন্তব্যটি করেছিলেন
1. রবীন্দ্রনাথ ঠাকুর
2. প্রবোধচন্দ্র সেন
3. অমূল্যধন মুখোপাধ্যায়
4. সত্যেন্দ্রনাথ দত্ত
■ উত্তর – 1
৮৩) নীচে ‘পঞ্চভূত’ গ্রন্থের ‘নরনারী’ প্রবন্ধ থেকে কয়েকটি মন্তব্য দেওয়া হল। প্রবন্ধে মন্তব্যগুলি যে ক্রমে আছে –
A. যদি গভীরভাবে চিন্তা করিয়া দেখ, তবে দেখিবে কার্যই স্ত্রীলোকের। কার্যক্ষেত্র ব্যতীত স্ত্রীলোকের অন্যত্র স্থান নাই।
B. বিশ্বসংসারের মধ্যে বাঙালি পুরুষের আদর কেবল আপন অন্তঃপুরের মধ্যে। সেখানে তিনি কেবলমাত্র প্রভু নন, তিনি দেবতা।
C. মানসজগতে স্ত্রীলোকের প্রভাব অধিক, কার্যজগতে পুরুষের প্রভুত্ব।
D. নির্জনের মধ্যে, অবসরের মধ্যে জ্ঞানের প্রকাশ – ভাবের আবির্ভাব। যথার্থ পুরুষ সর্বদাই সে নির্লিপ্ত নির্জনতার মধ্যে থাকে।
E. স্ত্রীলোকেরা আপনার কর্মবন্ধনে আপনি বদ্ধ হইয়া পড়িয়াছে।
1. C, A, B, E, D
2. A, D, B, C, E
3. C, A, D, E, B
4. B, A, D, E, C
■ উত্তর – 3
৮৪) ভারতীয় কাব্যতত্ত্ব অনুসরণে নীচে কয়েকটি মন্তব্য দেওয়া হল। যে বিকল্পটিতে সবকয়টি শুদ্ধ :
A. ‘উত্তমোত্তম’ নামে কাব্যের একটি শ্রেণিভাগ করেছেন জগন্নাথ।
B. অনুপ্রাস, বৃত্তি ও যমক অলঙ্কার কুন্তকের বস্ত বক্রতার অন্তর্ভূক্ত।
C. রুদ্রভট্ট ‘শৃঙ্গারতিলক’ নামে যে গ্রন্থটি লেখেন তার পরিচ্ছেদ সংখ্যা তিন।
D. শব্দবিষয়ক ও অর্থবিষয়ক ঔচিত্যের কথা বলেছেন মহিমভট্ট তার ‘সাহিত্যবিবেক’ গ্রন্থে।
E. ভট্টলোল্লট রসনিষ্পত্তি শব্দের অর্থ করেছেন ‘রসোৎপত্তি’
1. A, C, D
2. B, C, D
3. A, C, E
4. B, D, E
■ উত্তর – 3
৮৫) নীচের দুটিয়তালিকায় কয়েকটি বিদেশি ভাষা এবং সেই ভাষা থেকে আগত বাংলা শব্দ প্রদত্ত হল। ঠিক উত্তরের বিকল্পটি হল :
তালিকা ১
a) বোতাম
b) লন্ঠন
c) কুপন
d) কিন্ডারগার্টেন
e) মাফিয়া
তালিকা ২
i) ফরাসি
ii) ইতালিয়
iii) ইংরেজি
iv) পোর্তুগিজ
v) জার্মান
1. a) – i. b) – ii c) – iv d) – v e) – iii
2. a) – ii b) – iii c) – i. d) – v e) – iv
3. a) – ii. b) – i c) – iii. d) – v e) – iv
4. a) – iv. b) – iii. c) – i. d) – v e) – ii
■ উত্তর – 4
৮৬) অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী অনুসরণ করে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. ‘নিয়তিকৃতনিয়মরহিতাং’ শ্লোকটি উল্লেখ করে শেষ হচ্ছে ‘শিল্পে অধিকার’ প্রবন্ধটি।
B. গ্যেটের উদ্ধৃতি দিয়ে শেষ হয় ‘দৃষ্টি ও সৃষ্টি’ প্রবন্ধটি।
C. ‘সৌন্দর্যের সন্ধান’ প্রবন্ধের সূচনায় আছে দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র।
D. ‘সৌন্দর্যের সন্ধান’ প্রবন্ধে উল্লেখিত ‘ন ধনং ন জনং’…শ্লোকটির রচয়িতা শ্রীচৈতন্য।
E. ‘অলসসস কুতো শিল্পং অসিপ্পসস কুতো ধনং!’ এই প্রবচনটি উদ্ধৃত হয়েছে ‘শিল্পে অধিকার’ ও ‘শিল্পে অনধিকার’ দুটি প্রবন্ধেই।
1. A, B, C
2. A, D, E
3. C, D, E
4. A, D, E
■ উত্তর – 2, 4
৮৭) “অমূল্য বললে, এত টাকা তো আমাদের দরকার নেই সন্দীপবাবু!” – ‘ঘরে বাইরে’ উপন্যাসে অমূল্য হিসাব করে যে টাকার পরিমাণ প্রয়োজন বলে জানিয়েছিল :
1. ৬০০০ টাকা
2. ৫০০০ টাকা
3. ৩৫০০ টাকা
4. ২৫০০ টাকা
■ উত্তর – 3
৮৮) নীচে যে শব্দটি বিদেশি তদ্ভব শব্দের দৃষ্টান্ত :
1. সিমাই
2. সমঝোতা
3. সিঙ্গাড়া
4. সাঁড়াশি
■ উত্তর – 1
৮৯) ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্যে পার্বতীকে বিবাহ করার সময়ে শিব যেদিকে মুখ করে বসেছিলেন :
1. উত্তরদিক
2. পূর্বদিক
3. পশ্চিমদিক
4. দক্ষিণদিক
■ উত্তর – 2
৯০) লোরের কাছে নিজের পরিচয় দিতে গিয়ে চন্দ্রাণীর ধাই যে নাম নিয়েছিল :
1. বুদ্ধিশীলা
2. ব্রতশীলা
3. শান্তশীলা
4. সুভাষিণী
■ উত্তর – 2