About

হাওড়ার মেয়ে রুমকা হাজরা বিশ্বাসের পড়াশোনার প্রতি অসীম আগ্রহ ছিল। তিনি স্কুলের প্রতিটি ক্লাসেই প্রথম হতেন এবং কলেজেও সেই সাফল্যের ধারা বজায় রেখেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক (B.A.) এবং স্নাতকোত্তর (M.A.), উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেন।

পড়াশোনা শেষ করে, তিনি যুগের চাহিদার কথা মাথায় রেখে এমন একটি অনলাইন শিক্ষাব্যবস্থা তৈরি করতে চেয়েছিলেন, যা হাজার হাজার শিক্ষার্থীর উপকারে আসবে। তাঁর এই ভাবনারই বাস্তব রূপায়ণ হলো “আমার বাংলা অ্যাকাডেমি”।

আমার বাংলা অ্যাকাডেমি